নবীজির দাঁত ভেঙ্গে দিল । মেরে শরীর রক্তাত্ত করলো । কাঁটা বিছিয়ে পা ক্ষতবিক্ষত করলো । তাদেরকেই নবীজি ক্ষমা করে দিলেন । আর কোথাকার কোন পত্রিকা কি কার্টুন ছাপলো তাতেই নাকি নবীর মান গেলো ! নবীজির মানসম্মান কি সত্যিই এতো সস্তা জিনিস । অনেকে বলতে পারেন । নবীকে রক্ষা করা মুসলমানদের দায়িত্ব । কথা সত্য । তাই কিছুদিন আগে নবীকে ব্যাঙ্গ করে যে মুভিটা হলো তা সবাই নিন্দা করেছে । সবচেয়ে বড় কথা মুভিটা মোটেও কোনো ধরনের দর্শক সমর্থন পায় নাই কোথাও । যাই হোক যা বলছিলাম,মুসলমানদের দেখা উচিত আসলেই নবীকে আমরা রক্ষা করছি না বিতকৃত করছি । আপনি নিশ্চয় সেনা সদস্যের কাছে ডাঃ এক কাজ বা উকিলের কাজ আশা করবেন না । আপনি বলতে পারেন সব ধর্মকে সম্মান দেখালো প্রতিটা মানুষের কর্তব্য । হ্যাঁ কথা সত্য । তবে যে বা যারা কোনো ধর্মই মানে না তার কাছে আপনি কি চাইবেন একবার নিজেকে প্রশ্ন করেন তো ।
এই খবরটা দেখে আমি বার বার একটা জিনিসই খুঁজেছি । মুসলমান নয় অন্য কেউ কাজটা করেছে । প্রথম দিকে মুসলমানদের সন্দেহ করা হয়েছিল । এর জন্য সবাই দুঃখিত । কিন্তু আস্তে আস্তে যতই সময় গেলো ততই খারাপ লাগতে লাগলো । হ্যাঁ সত্যি একজন মুসলমান কাজটি করেছে । কদিন আগে জার্মানিতে ইসলাম বিরোধি বিক্ষভ হলো । এর বিপরিতেও বিক্ষভ হলো জার্মানিতে । কয়দিন আগেই জার্মানিতে এক মুসলিম মেয়ে সাহসিকতা ও মৃত্যু নিয়ে ব্যাপক হইচই হলো জার্মানিতে । একবার ভাবুন তো সেই অন্য ধর্মের মানুষ গুলোর কথা । যারা এই মিছিলে মুসলমানদের সাথে ছিলো তারা এখন নিজেকে কি বলবে আর মুসলিমরাই বা এদের মুখ দেখাবে কি করে ?
আসুন আমরা প্রতিবাদের ভাষা পাল্টাই । আমরা গায়ের জোর নয় মস্তিক দিয়ে লড়বো । অস্ত্র নয় ক্যামেরা দিয়ে বুলেট নয় কলম দিয়ে । আমরা চড় মারবো এমন করে যেটা পাঠক পড়া শেষ করে বুঝবে যে তিনি চড় খেয়েছেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


