তৃতীয় মাত্রা'র সম্মানিত উপস্থাপক জনাব জিল্লুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন???????????
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনার অনুষ্ঠানে ইদানিং ভোটিং সিষ্টেম চালু হয়েছে, যা তৃতীয় মাত্রা অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে। এবং এই ব্যাপারটি অন্যান্য টক শো'র জন্যও অনুকরনীয় হবে বলেই আশা করি।
আমি তারিখটি ঠিক বলতে পারছি না, তবে এই মাসেরই ১০/১১ তারিখের দিকে হবে, আপনি আপনার অনুষ্ঠানে আইসিটির আসামী পক্ষের আইজীবী জনাব তাজুল ইসলাম এবং সরকার দলীয় সাংসদ জনাব গোলাম মাও্লা রনি'কে আমন্ত্রণ জানিয়েছিলেন। কোন টকশোতে যখন গোলাম মাওলা রনি থাকেন তখন এ দেশের যে কোন দলের সমর্থকই হোন না কেন রনি'র কথাগুলো অত্যন্ত মনযোগ দিয়ে শুনেন। কারন তিনি সরকারী দলে থেকেও সরকারের সমালোচনা করতে পিছপা হন না।
কিন্তু আপনার পরিচালনায় সেদিনের অনুষ্ঠানে আপনার প্রচলিত ভোটিং সিষ্টেমের কল্যানে দেখা যায় আইসিটির আসামীপক্ষের আইনজীবী জনাব তাজু্ল ইসলাম রনির চেয়ে বেশী দর্শক সমর্থন পেয়েছেন। এবং আমার বিবেচনাতেও জনাব তাজু্ল অত্যন্ত যুক্তি দিয়ে সেদিনের অনুষ্ঠানে প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন।
আপনার কাছে বিনীত অনুরোধ যদি সম্ভব হয়, তবে, আপনার অনুষ্ঠানে জনাব তাজু্ল ইসলাম এবং ড. তুরিন আফরোজকে একসঙ্গে দেখতে চাই।
ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন