প্রথম প্রণয়
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“প্রথম প্রণয়”
স্বরলিপি থেকে স্বর খসে গেল
তোমায় সেদিন দেখে ।
বুঝলাম বটে কবিরা কেন যে
কাব্য, কবিতা লেখে !
মাথার ভেতরে টিউনিংফ্রক
চকিতে আন্দোলিত ।
শব্দগ্রামের সাথে মিশে গেল
আরো সুর কত শত ।
পুরুষের রূপ এ জগতে হায়
দেখেছে কে কতবার ?
রূপতার যেন রাজপুরুষেও
মানিয়ে দিয়েছে হার ।
হায় কি চওড়া বক্ষ যে তার
সুপুরুষ বলে যারে ।
হায় কি চাহনি ! জুড়ি মেলা ভার;
যখন দেখেছি তারে ।
সুঠাম বাহু, পেশল শরীর,
দেখে রোমাঞ্চ জাগে ।
বলিষ্ঠ দুটি ঠোঁটের কথায়
অদ্ভুত ভালো লাগে ।
ভ্রু-যুগলের গভীরতা যেন
‘মারিয়ানা ’ -গেছে ছাড়ি ।
নাকের ডগায় সৌন্দর্যের
বড় বেশি বাড়াবাড়ি ।
কণ্ঠ যে তার ঘোর -মায়া লাগা
যেন সে দৈব বাণী !
প্রতিটি শব্দে তোলপাড় হায়
আমার হৃদয় খানি ।
একুশ শতকে এমন পুরুষ
জুড়ি মেলা যার ভার ;
সে যেন শুধুই আমার জন্য
আমি যেন শুধু তার ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন