“লুটপাটের ছড়া”
ধরধর মার মার , কর সব ছারখার,
হুটহাট লুটপাট , আত্মীয় কেবা কার?
যা পাও লুটে নাও লুটেরার দিন
শান্তির কলা ঝুলে ,প্রান হয় ক্ষীণ ।
তালে তালে হরতাল ; দাও যত গালাগাল,
লুফে নিয়ে জানমাল , দাও হাসি একগাল ।
মগের এই মুল্লুক নয় তাতে কি?
নব রূপ নিয়ে মগ ফিরে এসেছি !
কিসের এত হাউকাউ ?
জ্বালো আগ দাউদাউ ।
এদেশের নাগরিক সামলাও সামলাও!
মর যত জনগণ- ঘাত আর আঘাতে,
কেউ তোরা পারবিনা এ যুদ্ধ থামাতে ।
আমার তো গদি চাই , চাই আরো ক্ষমতা,
হলোইবা ধ্বংস, নাই এল সমতা ।
আমার তো ক্ষতি নাই
তোরা বাঁচ কিবা মর;
ক্ষমতা আমার হলে
কে আপন কেবা পর??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


