হিং-বাং-লিশ
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিং-বাং-লিশ
সময় এখন খাসা ।
সবাই মিলে বলছে শোন
অদ্ভুত এক ভাষা ।
আরবি,ফারসি,চিন,জাপানির,
সময় হল পার ।
দেশটা জুড়ে এখন দেখি
হিন্দির প্রসার !
খাস বাংলা বলতে যেন
লজ্জা লজ্জা লাগে ;
ইংরেজীতে কথা বলার
আগ্রহটাই আগে ।
সাধু ভাষার সেই জামানা
কোথায় গেল উড়ে !
চলিতটাও চলতে গিয়ে
হোঁচট খেয়ে পড়ে ।
মনের মত প্রাণের কথায়
আঞ্চলিকের টান
যাচ্ছি ভুলে করছি শুধুই
সভ্য হওয়ার ভান।
মিষ্টি মধুর বাংলা ভাষার
দেখো কি দুর্দশা !
দেশটা জুড়ে চলছে এখন
হিং-বাং-লিশ ভাষা !
মিশ্র ভাষার এমন তাড়া
থাকলে সবার কাছে ;
প্রাণের ভাষার ষোল আনাই
হারিয়ে যাবে পাছে ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন