বন্ধুর প্রতি
বন্ধু তুই বন্ধু শুধুই নয়
কখনো তুই ছিলিস নাতো পর ;
আছিস তুই হৃদয় টারি প’রে
হইনা আমি যতই স্বার্থপর ।
বন্ধু তুই বন্ধু আছিস বটে,
বনন্ধুত্বের ভাটায় তবু টান ।
জোয়ার কি আর আসবে কভু হেথা !
নাকি শুধু জোয়ার আসার ভান ?
সুখ স্মৃতি আজ করছে টলমল;
দুখের জলে উথাল পাথাল ঢেউ ।
বাইরে থেকে যাচ্ছে নাতো বোঝা,
বুঝছি নাতো তুই, আমি বা কেউ ।
ইাটের মাঝে কঠিন লাল ব্যথা !
মাটির ঢেলা বুঝতে কি আর পারে ?
হৃদয় থেকে হৃদয় হল ক্ষয় ;
অবুঝ হৃদয় তাওতো বোঝে নারে !
স্মৃতি গুলো এক হয়ে আজ কাঁদে;
বন্ধু তুই ফিরবি নাকি আর ?
অমর নাকি বন্ধুত্বের জুটি !
মিথ্যে হবে সকল কথা তার ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



