ছায়া সুনিবিড় এই সন্ধ্যার তীর,
স্নেহ-মমতায় ঘেরা স্বপ্নের নীড়,
এইতো আমার প্রিয় জন্মভূমি!
এযে স্বর্গ আমার প্রিয় এই অবনীর!
এখানে কুয়াশার বুক চিরে সোনালী রোদেরা এসে;
সোনালী ধানের শীষে মিশে যায়।
এখানে রাতের আঁধার ঠেলে রুপালী চাঁদিমা এসে;
রুপালী নদীর জলে ভেসে যায়।
এখানে বনে বনে দোলা দেয় স্নিগ্ধ সমীর।।
আমিতো সময়ের প্রয়োজনে ছুটে যাই যেখানেই;
মনটাতো পরে থাকে এখানে।
আমিতো ঘুরেফিরে বারে বারে ছুটে আসি এখানেই;
জীবনের স্বাদ পাই যেখানে।
এখানেই সব শেষে পাই যেন ঠাঁই সমাধির।।
(‘সন্ধ্যা’ একটি নদীর নাম, এই সন্ধ্যার তীরেই অবস্থিত আমার শৈশবের স্মৃতি বিজড়িত প্রিয় গনমান গ্রাম।)

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



