somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারনা এবং প্রতিশোধের গল্প

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- মেয়েটিকে খুব ভালোবেসেছিল ছেলেটি। মা-বাবা কিছুতেই মেনে নিতে চায়নি সম্পর্কটি। কিন্তু ছেলেটি ছিল সম্পর্কের প্রতি প্রচন্ড কমিটেড। আর তাই মা-বাবা আদরের একমাত্র ছেলেটিকেই ঘর থেকে বের করে দেয়। তবু ছেলেটি মেয়েটির সাথে সম্পর্কচ্ছেদ করেনি। জীবন সংগ্রামে বাধ্য হয়ে ছেলেটি কাজ নেয় একটি হোটেলে। চালিয়ে যেতে থাকে জীবনযাপন, পড়াশুনা এবং সম্পর্কটি সমান্তরাল রেখায়। কিন্তু প্রতারনা করলো মেয়েটি! ঐ ছেলটির থেকে আরো র্স্মাট এবং প্রতিষ্ঠিত ছেলের সাথে সাম্পর্কে জাড়ালো মেয়েটি। চার বছরের সম্পর্কটি ভেঙ্গে দিল নিমিষেই। প্রিয়তমা নামক একমাত্র তলোয়ারের ভরসায় জীবনের কঠিন যুদ্ধে নেমে সেই তলোয়ারটি হারিয়ে ছেলেটির প্রথম প্রথম খুব কষ্ট হলো; আধার নেমে এলো ছেলটির পৃথিবীতে। জীবন থেকে অব্যাহতি নিতে চাইলো ছেলেটি। কিন্তু জীবন থেকে অব্যাহতি নেওয়টা সোজা না; সবার সেই সাহস থাকে না। ছেলেটিও পারলো না। অতঃপর মেয়ে জাতটার উপর এক অদ্ভুৎ ঘৃণা চেপে বসলো ছেলেটির। তাই এক বুক কষ্ট নিয়ে এক অদ্ভুৎ প্রতিশোধের নেশায় মেতে উঠলো ছেলেটি। বিবেকে বোধ বিসর্জন হলো; শুধু চোখে জ্বলতে থাকলো প্রতিশোধের এক উন্মত্ত আগুন। বছর দু-তিনের ব্যবধানে অন্তত আড়াই ডজন মেয়ের সাথে সম্পর্কে জাড়ালো ছেলেটি। প্রতারিত করলো সবাইকে অবলীলায়। অবশেষ ছেলেটির প্রতিশোধের নেশা কিছুটা প্রশমিত হলো। কিন্তু তবু ছেলেটি মানসিক প্রশান্তি খুজে পেল না। ছেলেটি যেন ডুবে গেলো আরো বেশী হতাশায়। নিজের উপর প্রচন্ড ঘৃণা হতে থাকলো ছেলেটির। যে দিকেই তাকলো সে দিক থেকেই যেন ভেসে আসতে থাকলো সত্যিকারের ভালোবেসে প্রতারিত হওয়া মেয়েগুলার বুক ফাটা কান্নার আওয়াজ। ছেলেটি নিজে প্রতারিত হওয়ার পর নিজের জীবনকে যতটা ঘৃণা করতো তার থেকে বেশি ঘৃণা করে এখন নিজের জীবনকে। এখন ছেলেটি জীবনের পরিসমাপ্তিতেই একমাত্র মুক্তি দেখে; কিন্তু এই অপরূপ পৃথিবীটা মুক্তি দেয়না; ছেলটি বেঁচে থাকে এক বিষাক্ত জীবনের মাঝে।

- মেয়েটি খুব ভালোবাসতো ছেলটিকে। ঘন্টার পর ঘন্টা নীরব বয়ে চলা নদীর পাড়ে ছেলেটি মেয়েটির হাত ধরে বসে থাকতো। ছেলেটির চোখে চোখ রেখে মেয়েটি ডুবে থাকতো এক স্বর্গীয় মুগ্ধতায়। কিন্তু হঠাৎ-ই মেয়েটি নরকের হাওয়া অনুভব করলো। ছেলেটি প্রতারনা করলো মেয়েটির সাথে! মেয়েটির তীব্র কষ্টের আর্তনাদ বদ্ধ বাতাস আর বালিশটা ছাড়া কেউ জানলো না। পাথর হয়ে গেল মেয়েটির মন। পাথর শুধু আঘাত করতে জানে। প্রতিশোধের নেশায় উন্মত্ত মেয়েটিও সেই পাথর দিয়ে খুব নিখুত কৌশলে, কখনোবা নিজেকে বিলিয়ে দিয়ে আবার কখনো ছলনায় অন্তত ডজন খানেক নিষ্পাপ ছেলের হৃদয়ে বিষ ছড়িয়ে দিল। আর সেই বিষের যন্ত্রনায় বিষাক্ত হলো পৃথিবীর কিছুটা বাতাস; বাড়লো কিছু হৃদয়ে বিষক্ত কষ্টের জঞ্জাল। কিন্তু মেয়টি তবু আজ সুখি নয়। মেয়েটি এখন আগের থেকে বরং বেশী ঘৃণা করে নিজের জীবনকে। তার দু'চোখ জুড়ে আজ শুধুই এক অদ্ভুৎ আধার ঘেরা শূন্যতা।

- ভাবছেন এগুলো কোন কাল্পনিক গল্প? না, এগুলো বাস্তবতার গল্পের কিছু অংশ। সম্পূর্ণ বাস্তবটা হয় আরো বিভীষিকাময়।
আসলে ভালোবাসায় প্রতিশোধ বলে কিছু হয়না। একটা জিদে ঘেরা ঘৃণার ঘোরে যে প্রতিশোধের নেশা চাপে তাতে বরং নিজেকেই খন্ড-বিখন্ড করা হয় প্রতিনিয়ত। একটি প্রতারনায় জন্মানো বিষাক্ত বাষ্প খুব দ্রুত মিশে যায় মুক্ত বাতাসে। আর সে বিষাক্ত বাতাস কাউকে স্বস্তির নিঃশ্বাস নিতে দেয়না; হোক সে প্রতারক কিংবা প্রতারিত হৃদয়!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×