somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবন্ধীদের জীবন কি জীবন নয়?

১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবন্ধী বলে তার ভিতর কোন হতাশা বা কোন দুঃখ ছিল না। আমি খুব কাছে থেকে তাকে দেখেছি কি অদ্ভুত রকম অনুভূতি। সারাক্ষন হাসিটা যেন মুখে লেগেই থাকতো। হাঁটতে হাঁটতে গান গেয়ে বেড়াতো। তার এই ভঙ্গিমা দেখে অনেকেই হাসতো কিন্তু খারাপ ব্যবহার করতো না। ছেলেটি ছিল আমাদের গ্রামের। সে কথা বলতে পারতো না, কানেও শুনতো না।

আমি একদিন গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম। হঠাৎ তার সাথে দেখা। ইশারা দিয়ে বললাম কেমন আছিস? উত্তরে বলল ভাল আছি। আমি বুঝতে পারলাম খুব খুশি! কেন এত খুশি জিজ্ঞাসা করলাম আমার গ্রামের এক বন্ধুকে? বন্ধুটি বলল, আরে বলিস না প্রেমে পড়েছে। আমি বললাম কি বলিস প্রেমে পড়েছে? মেয়েটি কে? উত্তরে সে বলল কে আর হবে। বর্তমান মেম্বার সাহেবের মেয়ে। আমি আর একটু অবাক হলাম। যাক শুনে ভালই লাগলো। পরদিন বিকালে সামনে পেয়ে ইশারায় বুঝালাম চল রাস্তার মোড়ে গিয়ে বসবো। সে ও ইশারায় বলল ঠিক আছে। বিকাল পুরুটা সময় তার সাথে কাটালাম। আমার খুব ভাল লাগলো তার সাথে আড্ডা দিয়ে। খুব রোমান্টিক ছিল সে। তার প্রেমের বর্ণনা দিল আমার কাছে ইশারা ইঙ্গিতে। হায়রে প্রেম মানে না বাধা, মানে না ধনী-দরিদ্র। এর পর দিন আমি চলে আসি শহরে। এভাবেই কাটতে লাগলো সময়। এর প্রায় ৬ মাস পর আমি গ্রামের বাড়িতে যাই। কারণ এর মাঝে মিডর্টাম পরীক্ষা ছিল তাই যেতে পারিনি।

বরাবরই আমি বিকালে হাটতে বের হলাম আমার এক গ্রামের বন্ধুকে নিয়ে। মেম্বার সাহেবের বাড়ির সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম। আমি বলে উঠলাম কিরে মালেকের কি খবর? সে বলল, কোন মালেক? আমি বললাম বোবা মালেক। কি বলিস তুই জানিস না? না, কি হয়েছে বলতো। মালেক আত্নহত্যা করেছে। আমার কিছুক্ষনের জন্য হিতাহিত জ্ঞান ছিল না। কি শুনলাম? আমার কান তা বিশ্বাস করতে পারছে না। প্রায় দশ মিনিট পর আমি বললাম এত সুন্দর হাসি খুশি ছেলেটা আত্নহত্যা করেছে? আমার বিশ্বাস হচ্ছে না। কিছু ঘটে ছিল? বন্ধুটা বলল হ্যাঁ। এ এক করুন কাহিনী। তার যে মেম্বারের মেয়ে রুমার সাথে প্রেম ছিল তুই জানিস? হ্যাঁ আমিতো এই নিয়ে তার সাথে গল্পও করেছি। একদিন মেম্বার তা জানতে পারে। পরে মালেকের বড় ভাইকে সাবধান করে। শুধু তাই না পাশের গ্রামের কিছু লোক দিয়ে এক রাত, একদিন বেঁধে খুব মারধর করে। সে রক্তাত্ত শরীর নিয়ে বাড়ী ফিরে আসে। কিন্তু মনতো মানে না কিছুদিন পর সে আবারও মেম্বারের বাড়িতে যায়। এদিকে তার সংসারের অবস্থা ছিল আগে থেকেই করুন। যা আমরা তার মরার পর জানতে পেরেছি। সে কখনও কাউকে তার দুঃখের কথা বলেনি। তার মা, বড় ভাই, ভাবী তার আগে থেকে তার উপর অত্যাচার করতো কারণ সে প্রতিবন্ধী। তার বাবা তাকে খুব আদর করতো। সে অনেক দিন হল বিদেশে। এমন কি তার মরনের খবরটা পযর্ন্ত দেয়নি। পরে অন্য কারো মাধ্যমে জেনে বাড়ি ছুটে আসে। তারপর তিনিও তিন মাস পর মারা যায়। মনে হয় ছেলের কস্ট সহ্য করতে পারেনি। মালেক প্রতিদিন ১০০ টাকা ঘরে দিত। তাতেও তাদের শান্তি ছিলনা। প্রতিদিনই নাকি ঘেনঘেন করতো তার সাথে, কত অত্যাচার সহ্য করতে হত তাকে। তবুও দেখ আমি কোন দিন তাকে মন খারাপ হতে দেখিনি। অন্যথায় মেম্বারের মেয়ের সাথে প্রেম করাতে তার ঘরে অত্যাচার এত বেশি বেড়ে যায় যে বাড়িতে পযর্ন্ত আসতে ভয় পাইতো সে। মেম্বার আবার কিছু বাজে ছেলে তার পিছনে লেলিয়ে দিয়েছে। তারাও ছেলেটাকে রাস্তাঘাটে ফেলে মারধর করতো। এত যন্ত্রণা মানুষ কিভাবে সহ্য করতে পারে?

একদিন শুনলাম বোবা বিষ খেয়েছে। বন্ধুর মুখে বোবা শব্দটা শুনে আমি বললাম তার কিন্তু একটা নাম ছিল। বন্ধু সাথে সাথে আমার অবস্থা বুঝতে পেরে দুঃখিত বলল।

জানেন আমার ঐ সময় মনে হলো এ কোন পৃথিবীতে বাস করছি। আমার খুব কাঁদতে ইচ্ছে করছিল। বন্ধুটা বললো তাতো ঠিক আছে। আমি যখন তার বড় ভাইকে বললাম কেন বিষ খেয়েছে, কখন বিষ খেয়েছে আপনারা দেখেন নি? সে উত্তরে বলে আমাদের আর কোন কাজ নেই যে তার পিছনে পিছনে পাহাড়া দেবো। আর মাটা বলে হেতে বিষ খাইছে আমি কি করমু কন। আমার তখন ইচ্ছে করছিল তাদের মা ছেলেকে কিছুক্ষন পিটাই। আমি বললাম ঠিক বলছিস তারাতো ইচ্ছে করে তাকে মেরে পেলেছে। বন্ধুটা তখনই চেছিয়ে বললো মালেকের মরার সময় এক ফোটা চোখের জল পর্যন্ত ফেলেনি। কি বলিস? হ্যাঁ আমি নিজেই সামনে ছিলাম।

ঠিকরে বন্ধু এটাই বাস্তব পৃথিবী। যেখানে কেউ কারো না। টাকাটাই সব।। যার কাছে টাকা আছে সে সব পাবে, আদর, স্নেহ, ভালবাসা।

মেয়েটা কোথায় রে? বন্ধু বললো এ আর এক অলৈকিক ঘটনা। মালেক মারা যাওয়ার এক সপ্তাহের মাথায় মেয়েটার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তাকে মেম্বার শত শত টাকা দিয়ে ও বাঁচাতে পারেনি। দেখেছিস!! রবের বিচার।

আমি মেয়েটার ঘটনা শুনে আরও অবাক হলাম। সত্যি ছেলেটা তাকে চেয়েছিল মন থেকে। আপনারাই বলুন প্রতিবন্ধীরা কি মানুষ না। তাদের কি জীবন নেই?

প্রতিবন্দীরা এভাবেই অত্যাচারিত হয় আমাদের সমাজে। তাদের কিছু কররা থাকে না কারণ তারা প্রতিবন্ধী। পরিশেষে বলবো "প্রতিবন্ধী ভেবে তাকে করোনা হেলা। তারাও মানুষ, তাদেরও আছে অধিকার"।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×