ওই বেটা মার খাবি না মোবাইল দিবি!!
১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং ছিনতাইটা বেশি বেড়ে গিয়েছে। আমি বাসায় ফিরি একটু রাত করে। একদিন টিউশনি করে ফিরছিলাম। বিদু্ৎ ছিলনা, তাই একটু তাড়াতাড়ি হাঁতে শুরু করলাম। সামনে চার থেকে পাঁচটা ছেলে আমাকে ডাক দিল। ওই শুন, আমি শব্দ পেয়ে আর একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। তাড়া আমার গতি বুঝতে পেরে দৌড়িয়ে আমাকে ঘিরে দাড়াল। আমি বললাম কি ভাই পথ আগলে দাড়ালেন কেন? একটা ছেলে বলল তোকে ডাক দিলাম শুনলিনা কেন? না ভাই, কাল আমার পরীক্ষা আছে তাই একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। ঠিক আছে চলে যা, আগে কি আছে সাথে তা দিয়ে যা। বুঝলাম না? বুঝবি যখন একটা কোপ দেবো তখন বুঝবি। না ভাই, আমার সাথে কিছু নাই। আর একজন বলল তাকে চেক কর। তারা আমাকে জোড় করে চেক করলো। আমার সাথে একটা মোবাইল ছিল। আমি পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে বললাম ভাই আমার খুব ক্ষতি হয়ে যাবে। ওই বেটা মার খাবি না মোবাইল দিবি? না ভাই নিয়ে যান। তোর সিমটা কোন কোম্পানীর? জি ভাই, সিটিসেল। দুর বেটা! সিটিসেল মোবাইল নিয়ে হাটোস। লজ্জা করে না। না ভাই। আবার কতা কচ। যা বেডা যা। আমাকে মোবাইলটা ফিরত দিয়ে মাথায় একটা থাপ্পর দিয়ে বলল যা বেটা যা এখান থেকে।
আমি তাড়াতাড়ি হেটে চলে আসলাম। আল্লাহ বাচিয়েছে। আমি ভয়ে ওই রাস্তা দিয়ে আর কোন দিন যাই নাই রাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন