somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ "City of God"

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"City of God " নামটা শুনলেই মনে হয় ঈশ্বরের শহর , কেমন যেন পবিত্রের একটা আভাস পাওয়া যায় । যে জায়গায় শান্তি বিরাজমান , যেখানে নেই কোন হানাহানি কিংবা রাহাজানি কিংবা ধবংসাত্নক কোন কার্যকলাপ । কিন্তু না , এখানে পবিত্র কিংবা শান্তিময় কোন অর্থেই "City of God" ব্যবহার করা হয়নি । এখানে খুন,রাহাজানি প্রভৃতি অর্থে "City of God" ব্যবহার করা হয়েছে । যেখানে মানুষ জন্মের পরেই শৈশবেই অস্ত্র হাতে তুলে নেই । মানবাধিকার বলে কিছু নেই , ক্ষমা নামে কোন শব্দ সেখানকার মানুষের জীবনে নেই । বেঁচে থাকতে হলে ক্ষমতা থাকতে হবে ,লাগবে টাকা ; আর তার জন্যে অল্প বয়সে এখানকার মানুষ
সহজেই হাত বাড়ায় অস্ত্রের দিকে । আর তা দিয়েই ক্ষমতা প্রদর্শনের এক অন্ধ মোহে লিপ্ত এই শহরের এক শ্রেণীর মানুষ ।



"City of God " মুভির শহরটার গল্প ব্রাজিলের Rio de Janeiro শহরের এক বস্তির অর্থ , মাদক , রাহাজানি , রক্ত নিয়ে খেলা যুগের পর যুগ চলা এক কাহিনীর আবর্তন । এমনই একটা শহর এই শহর যেখানে রাজ্যের সব খুনাখুনি , মারামারি সব হয়ে থাকে । এক কথায় বলা যেতে পারে এখানে মানবাধিকার বলে কিছু নেই । যে যেভাবে পারছে মারছে , এ ওর টাকা নিচ্ছে , মেরে ফেলছে । খুন , ধর্ষণ , গুম এখানে প্রতিদিনকার খেলা । কেউ কাউকে ক্ষমা করছেনা , প্রয়োজন অপ্রয়োজনে সামান্য কথায় একজন আরেকজনের লাশ ফেলে দিচ্ছে , যেন এটা কোন ব্যাপার না , সামান্য সাধারণ কোন ব্যাপার । তাবত যত অপরাধ আছে তার এক সামাষ্টিক দৃশ্য যেন এখানে ফুটে উঠেছে "City of God " কাহিনীচিত্রে । সমাজের নিচুস্তরের মানুষের অর্থের প্রয়োজন এবং কিভাবে তারা সন্ত্রাসের জগতে পা বাড়ায় ও কিভাবে এই জীবনে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায় , সন্ত্রাস , মাদক এবং যাবতীয় সব পাপ কাজের কথা যেন এক সুতোয় বাঁধা পড়েছে এ ছবির ফ্রেমে ।



তারপরও অনেক সহিংসতা কিংবা রাহাজানি কিংবা মাদকের ছোবল থাকা সত্তেও মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং সে জীবনে প্রেম আসে , ভালোবাসা আসে কিন্তু সন্ত্রাস কিংবা মাদকের কালো ছোবল থেকে ইচ্ছে করলেই কি বেরিয়ে আসা যায় কিংবা চাইলেই কি এক মুহূর্তে এই সবকিছু শেষ করে দেয়া যায় ? যায় না ।মাদক , সন্ত্রাস ,মারামারি , মানুষের রক্ত নিয়ে হোলি খেলার এক তাণ্ডবময় কাহিনীর ছবি "City of God " ।


ছবির ফ্রেমিং , একশন , লোকেশন সব নিঃসন্দেহে চমৎকার । ব্রাজিলের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয়েছে । ক্যামেরা , মিউজিক কিংবা আর্ট ডিরেকশন অসম্ভব ভালো লেগেছে । আর অভিনয় ছিল দেখার মত । ২০০২ সালে নির্মিত ১৩০ মিনিটের এই ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন -
আলেকজেন্দ্রি রোডরিগারজ, মেথুস নেচটারগেলি, লিওনড্র ফিরমিনো'সহ আরও অনেকে । আর ছবির গল্প লিখেছেন -পওলি লিন্স । ছবিটি পরিচালনা করেছেন- পরিচালক ফারনাদো মিরিলিস ও ক্যাটিয়া লুনড ।


অবিশ্বাস্য ধরণের এক ভালোলাগা মুভি "City of God" । আইএমডিবি রেটিং - ৮.৭ পাওয়া ছবিটির নির্মাণশৈলী থেকে শুরু করে অভিনয় কিংবা ছবির বিভিন্ন লোকেশনের দৃশ্যায়ন সবকিছু অনায়াসে দারুণভাবে নজরকাড়তে সক্ষম হয়েছে । মেকআপ , ক্যামেরাওয়ার্ক , লাইট সবকিছুর সিলেকশন এবং ডেলিভারি চমৎকারভাবে সম্পূর্ণ করেছেন পরিচালকদ্বয় । অবশ্যই প্রশংসার দাবিদার এই চমৎকার "City of God" মুভিটি উপহার দেয়ার জন্যে পরিচালক ফারনাদো মিরিলিস ও ক্যাটিয়া লুনড ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×