somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৪৭ সালের দেশভাগের ঐতিহাসিক কাহিনীর প্রেক্ষাপটে নির্মত চলচ্চিত্রঃচিত্রা নদীর পাড়ে"

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৪৭ সালের দেশ ভাগের ঐতিহাসিক পটভূমির ওপর নির্মিত চলচ্চিত্র -"চিত্রা নদীর পাড়ে" । ছবিতে ১৯৪৭ সালের দেশ ভাগ ও এর পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের দেশ ত্যাগকে তুলে ধরা হয়েছে । কিভাবে বাঙালি হিন্দুরা নিজ দেশ হওয়া সত্ত্বেও কত কষ্ট নিয়ে শাসকশ্রেণীর অত্যাচারে নিজ দেশকে ছেড়ে যেতে বাধ্য হয় তারই পটভূমিতে নির্মিত হয়েছে ছবির মূল কাহিনী । ছবির প্রতিটি পরতে পরতে দৃশ্যগুলোতে যেন লুকিয়ে আছে বাঙালি হিন্দু সমাজের মানুষগুলোর সেই সময়ের দুঃখমাখা দিনের প্রতিচ্ছবি । কি করবে , কোথায় যাবে , নিজ দেশ ছেড়ে কোথায় যাবে তারই যেন জ্বলন্ত দৃশ্য ফুটে উঠেছে ছবির এক একটি দৃশ্যে । আর তা নিয়েই সামনের দিকে চলতে থাকে "চিত্রা নদীর পাড়ে" ছবির গল্প ।



ছবির কাহিনী গড়ে উঠেছে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছোট্ট জেলা শহর নড়াইলকে নিয়ে , যেখানে আইনজীবী শশীভূষণ সেনগুপ্ত তার বিধবা বোন অনুপ্রভা এবং তার দুটি ছোট ছেলে-মেয়ে বিদ্যুৎ ও মিনতিকে নিয়ে চিত্রা নদীর পাড়ে থাকেন। হিন্দু সমাজের মানুষের ওপর শাসকশ্রেণীর অত্যাচার শুরু হয় ।হিন্দুরা দেশ ছেড়ে এক সময় ভারতে পাড়ি জমাতে থাকে । একসময় শশীভূষণের উপরও দেশ ত্যাগের চাপ এসে পরে । কিন্তু বাপ-দাদার ভিটা ছেড়ে যেতে চায় না শশীভূষণ । শশীভূষণ সিধান্ত নেন পিতৃভিটা ছেড়ে অন্যদেশে যাবেন না । তিনি থেকে যান তার পিতৃভূমিতে কিন্তু তার ছেলে বিদ্যুৎ মুসলমান কর্তৃক উৎপীড়িত হয়ে জেদ ধরে সে নড়াইল থাকবে না ,চলে যাবে - কলকাতা । ফলে বিদ্যুৎকে একসময় কলকাতায় তার কাকার কাছে পাঠিয়ে দেয়া হয়। বিদ্যুৎ দেশ, মাটি আর অনেকদিনের প্রিয় স্থান তার ছোটবেলার বেড়ে ওঠা শৈশবের স্মৃতি ফেলে পাড়ি জমায় কাকার কাছে কলকাতায় । আর দেশ ছেড়ে সেখানেই বিদ্যুত থেকে যায় ।


ছবির পরবর্তী কাহিনীর শুরু হয় ১৯৬৪ সালে । যখন শশীভূষণের মেয়ে মিনতি কলেজে পড়ে। তার ছোট বেলার খেলার সাথী এবং প্রতিবেশী মুসলমান বাদলের সাথে মিনতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিনতির মনের মধ্যে বাদল একটি স্থান করে নেয় আর অপরদিকে বাদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে মার্শাল’ল বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে এবং পরে এ আন্দোলনে জড়িত থাকাকালীন সময়ে বাদল পুলিশের গুলিতে মারা যায়।


ছবির শেষদিকে এক অসম্ভব হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় । মিনতি ভাবতে থাকে কোথায় থাকবে সে ,কলকাতা নাকি তার অনেকদিনের বেড়ে ওঠা জায়গা তার শৈশবের স্মৃতি জড়ানো প্রিয় "চিত্রা নদীর পাড়ে " । কিভাবে এ চিত্রার পাড় ছেড়ে সে থাকবে ,এরকমই এক মন ছুঁয়ে যাওয়া ছবি "চিত্রা নদীর পাড়ে " ।


ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে এবং সে বছরের জন্যে ছবিটি সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেছিল। ক্যাটগরিগুলো হল- শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, , শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও শ্রেষ্ঠ মেকআপ। ছবির পরিচালক তানভীর মোকাম্মেল নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন । এতে সিনেমাটোগ্রাফীর কাজ করেছেন আনোয়ার হোসনে।


ছবিটিতে অভিনয় করেছেন- মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকির আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবী, আমীরুল ইসলাম এবং অন্যান্য।


ছবিটিতে ফুটে উঠেছে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘটে যাওয়া মর্মস্পর্শী দেশবিভাগের ঐতিহাসিক কাহিনী । যেখানে হিন্দু সমাজের মানুষের ওপর অত্যাচার এবং তাদেরকে কিভাবে নিজ স্বদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয় তা দেখানো হয় । আর ছবির এ গল্পকে ক্যামেরার মাধ্যমে চমৎকারভাবে ফ্রেমে বন্ধী করেছেন পরিচালক তানভীর মোকাম্মেল । সেই সময়ের এ করুণ দৃশ্যগুলো একটু হলেও দর্শকদের মনে নাড়া দিয়ে যেতে পেরেছে , আর তার এক স্বার্থক কাজ করিয়ে দেখিয়েছেন পরিচালক তানভীর মোকাম্মেল ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৪
১৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×