মেঘ বালক .............
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়ত কোন বিকেল আলোয়
আমি মেঘ বালক হবো,
আলতো করে ছুবো তোমায়
হালকা বৃষ্টি হবো ।
হয়ত কোন শিশিরভেজা ভোরে
হাঁটবো ঘাসের ওপর ,
মনফড়িং হবো দুজন
খুব কাছের কেউ হবো ।
হয়ত আমাদের গল্পগুলো
অনেক কমতে থাকবে ,
তবু আমরা গল্প খুঁজবো
দুজন দুজনের চোখে ।
হয়ত পশ্চিমে হেলে পড়া সূর্যের তালে
আমরা আলাদা হয়ে যাবো ,
তবু জোছনাস্নাতরাতে
একই কক্ষপথে চাঁদ দেখবো ।
হয়ত দিনবদলের ঝাপটায়
আমাদের আগের মতন দেখা হবেনা ,
তবু আমরা জোছনা দেখবো
বৃষ্টিভেজা রাতের অপেক্ষায় থাকবো ।
হয়ত তোমার মন ভালো ক্ষণের
একটু-আধটু সঙ্গী হবো ,
কিন্তু সত্যি বলছি --
তোমার মন খারাপ সময়ের
পুরো সঙ্গী হবো ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন