
তোমার চোখ অনেক কথা বলে ,
তোমার উপস্থিতি নিউরনের স্থির হওয়া কোষগুলোকে
আরেকবার স্থিরতা ভাঙতে বলে ।
তোমার স্পর্শ নিয়ে সব গল্প বৃষ্টি হতে চায় ,
তোমার চোখের উজ্জ্বলতার কাছে থমকে যেতে চায়
বাঁধের দানবতা ।
তোমার চুলে মায়াবী হাওয়ার স্পর্শ খেলে
শুকনো মুরুভূমিতে শিশিরের উপস্থিতি খোঁজে ।
তাই আমি হয়ত বলতে পারিনা তোমাকে ,
হয়ত আবেগটা তোমাকে বোঝাতে পারিনা ।
কিন্তু আমি প্রতিজ্ঞা করতে পারি
তোমাকে ভালোবাসার ।
এমনকি চোখে চোখ রেখে
শেষ নিঃশ্বাসের স্পর্শ নিতে পারি ।
ভালোবাসার সত্যতায় মুগ্ধ করতে পারি
তোমার মন ।
তুমি দেখতে পারবে আমার অনুভূতিগুলোর অনুপস্থিতি
তোমাকে ভীষণ নাড়া দিবে ।
অনেকটা স্তব্ধ হয়ে থাকবে তুমি
আমার চোখের লাল দেখে ।
হয়ত নিঃশব্দতার শৃংখল ভেঙ্গে যাবে
প্রকৃতির শুন্যতায় ,
হয়ত আমার উপস্থিতির গল্প তোমার কাছে
অনেক ছোট মনে হবে ,
সব নিঃস্তব্ধতা হয়ত অনেক কথা বলবে সময়ের ।
তপ্ত বিকেলের রোদ পুড়াতে পারেনি যে মানুষটাকে
সেই তুমিই অনেক পুড়তে থাকবে
আগুনের সংস্পর্শ ছাড়া ।
হয়ত তোমার চোখে সে সময় আমি
অনেক বেশি নির্বোধ কিংবা অপরাধী ।
আমি না থাকলে হয়ত তুমি অন্য কাউকে ভালোবাসতে ,
হয়ত নতুন কিছু হতো ।
কিন্তু আমি তোমার সবকিছু পাল্টে দিলাম
তোমার অনুভূতির দেয়ালে একটা বৃত্ত আঁকলাম ,
যেখানে তুমি অনেকটা ঘোরেই নিজেকে
আবদ্ধ করে রাখলে ।
তার জন্যে আমাকে তুমি
অপরাধী বলতে পারো ।
তুমি ভুল নও আমার কাছে ,
তোমার গন্তব্য আমার জীবনে আমাকে বদলে দিয়েছে অনেক ।
এর আগে আমি বুঝতে চাইনি ভালোবাসা ,
তোমার উপস্থিতি আমাকে বুঝিয়েছে ভালোবাসার সর্বাঙ্গ ।
এর থেকে আমার বেশি বেঁচে থেকে
পাওয়ার আর কিছু কি আছে ?
তুমি হঠাৎ বৃষ্টির মত এসেছ ,
আমাকে দুমড়ে মুচড়ে ভালোবাসার অনুভব দিয়ে
একটা অর্থময় সময়ের জীবন দিলে ।
আর তাই আমি নির্বোধ -অপরাধী,
আমার জন্যে তোমার মনে ভালোবাসা সৃষ্টি করেছি ।
তা না হলে তোমার ভালোবাসাটা
অন্যরকম হতে পারতো ।
তোমার মুখে হয়ত কালো মেঘের রেখা থাকতোনা ,
অনেক কষ্ট পেয়ে বলতে না
ভালবাসিনা তোমাকে ।
তাই প্রতিজ্ঞা করছি তোমার কাছে ,
শেষ সময়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালবাসবো ।
তুমি আমাকে ভালবেসেছো
সে অপরাধ ঘোচাতে ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



