
অনেক বছর ধরে দেখেছি আমি তাকে ,
শালিক ডাকা রৌদ্রে পুড়েছি কত খুব ,
কালো এলোকেশী চুলে প্রেয়সীর সেই রুপ
আজও চোখ ধাঁধিয়ে যায় ।
স্নিগ্ধ সেই কোমল ঠোঁটের হাসি , লেগে থাকে
গাঢ় এক চিলতে অনুভূতি আপন হয়ে ,
ঘোরে থাকি ফাগুনের সেই অদ্ভুত ক্ষণে
যখন তার হাত ধরে থাকি কাছে ।
পৃথিবীর সব ভালোবাসা যেন উপচে পড়ে পরিচিত হ্রদে ,
তার মায়াবী চোখে যেন আঁটকে যায় সব ,
তাকে ভালোবাসার আগে বুঝিনি আমি তাই
ভালোবাসায় এমনটা হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


