
ফিরে আসি পরিচয়ে
যেখানে পিতৃভূমি শুন্যে দাঁড়িয়ে আছে ,
সমস্ত চিন্তার ক্লেশ ছুঁড়ে ফেলে
বিক্ষিপ্ত মন কোনো আয়ত্তে খেলে
অশ্রুগ্রন্থির যে ক’ফোটা জল জমা ছিল
তা হাত বাড়িয়ে নেয়ার কেউ নেই ,
নীরবতা পিতৃভূমির মাটিতে মিশে
চোখ বুঁজে আছে
মাটির দিকে তাকালে আবেগের স্পর্শ দেখি
সময় ক্রমাগত পেছনের দিকে হাঁটতে থাকে ,
দৃশ্যমান বস্তু বিবেগের ক্রন্দন-হাসি
আমাকে ছিঁড়ে খায়
কারো মুখ দেখি না , কেউ ডাকেনা
মাঝে মাঝে বিভ্রম হয় ,
নাকি সেটা কল্পনা
আমার মনের কোন ভুল
আমি দেখিনা কিছুই
তবু দেখি আমার মন দিয়ে সব ,
উতরোল নীরবতা আমার বুকের ভেতরটা
এপোড়-ওপোড় করে খায়
আমি তবু আসি
মাটির গন্ধ সোঁদা মেখে নেই ,
আমাকে কেউ ডাকেনা পেছন থেকে
সময়ের দর্পণ এখানে নিষ্ঠুর প্রবঞ্চক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


