somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র ও স্বার্থপর প্রাণি

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাণিজগতে মানুষের চেয়ে বিচিত্র ও স্বার্থপর এবং মুর্খপ্রাণি আর আছে বলে মনে হয় না। সেই শৈশবে যখন গ্রামে ছিলাম তখন গোহালে অনেক গরু-ছাগল ছিল। হাট থেকে নতুন গরু বা ছাগল আনা হলে অন্য পশুগুলো নতুন পশুর পাশে এসে তার খোজ খবর নিয়ে তাকে আশ্বাস দিয়ে নিজেদের দলভুক্ত করে নিতো দেখতাম। আবার কোন পশু দল থেকে হারিয়ে গেলে অন্যদের মধ্যে একটি বিষণ্নতা দেখা যেতো।
উঠানে চরে বেড়ানো হাঁস-মুরগীগুলো পাশের বাড়ি থেকে আসা হাঁস-মুরগীর সাথে ভাব জমিয়ে একসাথেই ঘুরে বেড়াতো। তবে অবশ্য সাক্ষাতের প্রথম পর্যায়ে শক্তির একটি ছোট পরীক্ষায় এদের মধ্যে দল নেতা নির্ধারণ হয়ে যেতো। সে শুধু একবার আর কখনও তাদের মধ্যে ঝগড়া হতে দেখতাম না। বিপদের সম্ভবনা দেখলে বিশেষ সংকেত ব্যবহার করত অন্যরাও সতর্ক হয়ে যেতো। কখনও কখনও একসাথে বিপদের মোকাবেলা করতো দেখতাম।
ভুল করে পাড়ায় ঢুকে পড়া কুকুরটি দেখে এলাকার কুকুরগুলো দল বেধে আক্রমণ করত। আমরা জানি কুকুরের লেজ বাকা এবং সবসময় উপরের দিকে কোকড়ানো থাকে। তবে শক্তিতে হেরে যাওয়া কুকুরটি নিজের লেজ নিচে নামিয়ে দিয়ে নিজেকে সমর্পন করলে অন্যরা তাকে তাদের দলভুক্ত করে নিতো।
এক সময় গ্রামের পরিবেশ থেকে দীর্ঘসময়ের জন্য ছিটকে গেলাম। ভুলেই বসেছিলাম, হৃদয় থেকে সেই সব অনুভূতি মলিন হয়ে গিয়েছিল। কিছুদিন হচ্ছে গ্রামের সাথে আবার সম্পর্ক তৈরি হচ্ছে। মানুষের চেয়ে জ্ঞানী প্রাণিদের সংস্পর্শে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কিছুদিন হলো বারবার এশহর-ওশহর করতে হচ্ছে। কত মানুষের সাথে সাময়িক বা দীর্ঘ সময়ের সখ্যতা তৈরি হয়েছিল। কজন মনে রেখেছে, আমিই বা তাদের মনে রেখেছিলাম কই! সেই প্রথম দেখা, শেষ দেখা, মাঝের দীর্ঘ আনন্দ-বিষাদ সবই মনে পড়ে দীর্ঘ যাত্রাকালীণ নিরাবতায়। কত মানুষের সাথে মধুর সম্পর্ক হওয়া উচিত ছিল কিন্তু কখনও কথাই হয়নি। সে কি আমরা একটি মুর্খ প্রাণির প্রতিনিধিত্ব করছি বলে নয়?
একটি দীর্ঘরাত তারপর বেশ কয়েক ঘন্টা কেটে যায় পাশাপাশি ছিটে বসে। অথচ পাশের ছিটে বসা লোকটার নাম জানা হয়নি কোন দিন। যে লোকটি পাশের ছিট থেকে কাঁত হয়ে আমারই কাধের উপর মাথা রেখে নির্দিধায় ঘামালো আর নিজের অজান্তে লালা ঝরিয়ে ভিজিয়ে দিলো, যার উড়ে আসা চুলে আমার চোখের ঘুম হারাম করে দিলো সেও তো নেমে যাওয়ার সময় বলল না...
প্রতিদিন এত মানুষের সাথে সাক্ষাত হয় এত স্বার্থের সংঘাত হয়। কিন্তু কজনের মধ্যে সম্প্রতি গড়ে ওঠে? মানুষে মানুষে এতএত সুসম্পর্ক শুধু স্বার্থের আদান প্রদান ছাড়া আর কিছুই না। কাউকেই
স্মরণ করি না। কেউ স্মরণ রাখে না।
পাশাপাশি টেবিলে বছরের পর বছর কাজ করলেও হৃদয় থেকে একটি গোলাপ কখনও পাশের টেবিলে এসে পড়ে না। চিরপ্রতিদ্বন্দী হয়ে কেটে যায় কাজের প্রথম দিন হতে অবসর পর্যন্ত। তারপর শূন্য চেয়ার দেখে কখনও হয়ত মনে পড়ে তার সাথে কাটানো বিষাক্ত সময়গুলো। তারপর হয়ত নিজে নিজে পীড়িত হতে হয়, কি দরকার ছিল অনাকাঙ্খিত মধুর সময়টুকু বিষাক্ত করার!
.
- মো. নজরুল ইসলাম
www.facebook.com/AuthorNazrul
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

জেনএক্স ক্রনিকেলস - পুঠিয়া রাজবাড়ি।

লিখেছেন মনিরা সুলতানা, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৮


ঢাকা থেকে রাজশাহী শহর যাচ্ছেন, আপনার হাতে দুই ঘণ্টা সময় আছে আপনি কী করবেন? রাজশাহী সিল্ক শপিং নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ ডুব দেবেন ? একজন ভ্রমণ পিপাসু হিসেবে আমি আজ... ...বাকিটুকু পড়ুন

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

×