নয়ন জলে ভাসলেন মাবিয়া , আমাদেরও ভাসালেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকাল বেলা টিভির সামনে বসে আছি । আমার দুচোখে জলের ধারা । গিন্নি এসে অবাক হয়ে জিজ্ঞেস করল , কি ব্যাপার কাঁদছ কেন ? ইশারায় তাকে চুপ করে টিভির দিকে তাকাতে বললাম । বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছে, আর মেয়েটা ক্রমাগত কেঁদেই চলছে। দক্ষিন এশিয়ার মাঝে শ্রেষ্ঠ হয়ে কোথায় আনন্দে হাসবে; কিন্তু মেয়েটি কাঁদছে। তিনটি পতাকার মধ্যে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ছে সবার ওপরে। পোডিয়ামের সবচেয়ে উঁচু চূড়ায় দাড়াতেই যখন বেজে উঠল জাতীয় সঙ্গীত, 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...।' কিছুতেই কান্না আটকে রাখতে পারছিলেন না তিনি। জাতীয় সঙ্গীত শুনে নয়নজলে ভাসলেন মাবিয়া আক্তার।
আমাদের জাতীয় সঙ্গীতে একটি লাইন আছে , মা তোমার বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ।
মাবিয়া তোমার স্বর্ন জয়ে বাংলাদেশের মুখ এখন মলিন নয়। অতএব তুমি হাস , আর তোমার সাথে প্রান খুলে হাসতে চাই আমরা ষোল কোটি বাঙালি ।

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুনকলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।
একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন