সে কালের সেহরীর স্মৃতি
০৯ ই জুন, ২০১৮ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের দিনে মাইক ছিল না
ছিল না সেল ফোন
এ্যালার্ম ঘড়ির চল ছিল না
ছিল না রিং টোন।
আকাশ ভরা তারার মেলা
অনেক আঁকিবুঁকি
মানে আছে অনেক কিছু
বুঝে যে জন ঠিকই।
শেয়াল দিত হুক্কাহুয়া
মোরগ দিত ডাক
সে ডাক শুনে মা চাচীরা
শুরু করত পাক।
বেলালের মা টের না পেলে
ঘটত বিপত্তি
তড়িঘড়ি সারা হত
আইটেমে কমতি।
মাঘের জারে গাঁও গেরামে
বাঘের কান নড়ে
আইল্যার তাপে বুড়াবুড়ি
হাত পা গরম করে।
শীতের দিনে জমে যাওয়া
বোয়াল মাছের ঝোল
ডাক না দিলে পোলাপানে
লাগত ভীষণ গোল।
সবার শেষে খাঁটি দুধে
একটু খেজুর গুড়
খেতে খেতে কখন জানি
হয়ে যেত ভোর।
কেউ কেউ আবার মনের মত
দিত ফতোয়া
গায়ের পশম না দেখিলে
জায়েজ নাকি খাওয়া।
সপ্ত পদের রান্না এখন
মা তো এখন নাই
সে সব স্বাদের খাবার এখন
কোথায় গেলে পাই।
পাদটীকা :আগে সেহরীতে সব পাড়ায় কেউ না কেউ থাকত ডেকে দেবার জন্য।আমাদের পাড়ায় ছিল মাদারটেক কলেজের প্রভাষক বেলালের মা।যার নামে তার কৃতবিদ ছেলে " নাহার মেমোরিয়াল স্কুল " নামে লব্ধপ্রতিষ্ঠিত স্কুল করেছে।
আইল্যা :আমার গ্রামের আঞ্চলিক পরিভাষা। আগুন পোহাবার মাটির পাত্র বিশেষ।
জার : শীত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন