"দেখোনা বাবা সুস্ময় , কালকে থেকে মেয়েটার জ্বর তার মাঝে আজকে ভাত খেতে গিয়ে গলায় কাঁটা বিধে বসে আছে। এদিকে ছেলে পক্ষ আজকে বিকালে নাকি আসবে বহ্ণিকে দেখতে , কি যে করি?"বহ্ণির মা বিভা কথাগুলো বলতে বলতে সুস্ময়ের খাটে বসে পড়লেন। চিন্তায় তার সদা হাস্যমুখ এতটুকু হয়ে গেছে।সুস্ময় তার দিকে তাকিয়ে একটু হেসে বলল "মাসী তুমি এত চিন্তা করছ কেন? সব ঠিক আছে" ।"চিন্তা কি আর এমনি এমনি করি, ওকে রেখে ওর বাবা কোথায় চলে গেল, এতগুলো বছরেও কোন খোজ পেলাম না। ওকে নিয়ে যখন এই শহরে আসলাম পরিচিত বলতে কেবল ছিল তোমার বাবা আমার পাড়াত দাদা। কিন্তু দাদা আর বৌদি কোনো দিন বুঝতে দেননি যে আমরা তোমাদের পর। বহ্ণি পড়াশোনা করল, একটা চাকরীও জুটে গেল, এখন ওর একটা বিয়ে দিতে পারলেই আমার শান্তি। মনে আছে আমি যেদিন তোমাদের বাসায় আসলাম ও তোমার খেলনা পিস্তল ধরতেই সেটা ভেঙে গেল।" " আর আমি বহ্ণির গলা টিপে ধরে ছিলাম" হাসতে হাসতে সুস্ময় বলল। " আরেহ তখন ত তুমি ছোট ছিলে, জানো বাবা আমি মাঝে মাঝে ভাবতাম তোমাদের মাঝে যদি ., আচ্ছা বাদ দাও আমরা ওবাড়িতে চলে গেলে তোমাদের সাথে আর তেমন যোগাযোগ থাকল কৈ?, মেয়েকে দেখতে আসবে এই বলেই না তোমাকে আর বৌদিকে নিয়ে আসা। যাই হোক সবই তার ইচ্ছা।" " আচ্ছা আমি একটু দেখে আসি ওকে।" খাট থেকে নামতে নামতে বলল সুস্ময়।" আরে সুস্ময়দা এস এস, দেখনা একে ত জ্বর তার ওপর গলা ব্যথা , কিযে অলুক্ষণে আমি।" ওকে ঘরে আসতে দেখে বহ্ণি মন খারাপ করে বলতে লাগল।" আরে এসব কি কথা জ্বর কি বলে কয়ে আসে নাকি, আর গলার কাঁটা.------" এই বলে ছোট্ট করে একটু হাসল সুস্ময়। " মনে আছে আমি ছোটবেলায় তোর গলা টিপে ধরলে তুই হি হি করে হেসে ফেলতি, আমি তখন থেকে ভাবতাম আমি বুঝি সারা জীবন তোকে এভাবেই হাসাতে পারব" এই বলে সুস্ময় খুব আলতো করে বহ্ণির গলায় হাত দিয়ে বলল " সত্যি করে বল তো কাঁটা টা কি তোর গলাতে নাকি তোর মনে?"
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।