শেষের পথে ১৪১৫ । নতুনকে স্থান করে দিয়ে তাকে চলে যেতে হবে । চলে যাক , কিন্তু রেখে যাক তার ভালো যাকিছু ছিল । এবং নিয়ে যাক যতসব পঙ্কিলতা ।
আসছে নতুন বছর । সেই সাথে নতুন আশা । আবারো আমরা স্বপ্ন বুনি । রঙ্গিন ভবিষ্যতের স্বপ্ন ।
পহেলা বৈশাখ । সব বাংলাদেশির আনন্দে মেতে উঠার দিন । উৎসবে,আনন্দে আমরা মেতে উঠব । নাচবো , সাথে গাইব গান । বরণ করে নিব নতুন বছরকে ।
আমরা বাংলাদেশি । আমাদের ভাষা বাংলা । আমাদের সংস্কৃতিও বাংলা । আমাদের সংস্কৃতির রয়েছে নিজস্ব বৈশষ্ট্য । আমাদের অন্য কারো সংস্কৃতি অনুসরন করার প্রয়োজন নেই । বরং আসুন , সবাই মিলে অনুসরন করি বাংলাকে । একে আরো সমৃদ্ধ করে তুলি । বছরে একদিন পান্তা-ইলিশ নয় , বরং আসুন পুরো বছর জুড়ে আমরাঙ্গামাদের বাঙ্গালীত্ব বজায় রাখি । বাংলায় কথা বলি ।
এসো , এসো , এসো হে বৈশাখ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


