আর কেউ দেখেছেন কিনা জানিনা , কিন্তু আমি প্রথম দেখলাম । কি দেখলাম বলি ।
আমি আর আমার এক বন্ধু আজ ধানমন্ডি থেকে আসছিলাম । রিক্সা ঠিক করতে হবে । এক লোককে বললাম । সে ৫ টাকা বেশি চাইল । বলল রিক্সা নাকি auto , আরামে যাব । ঠিক বুঝলামনা কি , কিন্তু উঠলাম কারন তাড়া ছিল । উঠার কিছু পরে বুঝতে পারলাম ঘটনা কি ।
রিক্সায় উঠার একটু পরে খেয়াল করলাম অন্য রিক্সাওয়ালারা কিভাবে যেন তাকাচ্ছে আমাদের দিকে । বুঝতে পারলাম না । তাদের নজরের দিকে নজর দিলাম । দেখলাম আমাদের রিক্সাওয়ালার পা । তিনি আরামে দুই পা তুলে বসে আছেন ! সামনে তাকালাম , দেখি রিক্সাও চলে । হতভম্ব হয়ে গেলাম । ব্যাপার কি ?
জানলাম রিক্সাওয়ালার কাছ থেকেই । ব্যাপার আর কিছুইনা । রিক্সায় একটা motor লাগানো হয়েছে । electricity তে চলে । ৪ ঘন্টা charge দিলে ৭ ঘন্টা চলে । ৬০ হাজার টাকা খরচ হয়েছে ।
মনে মনে বললাম , ভালই ।
আপনারা কি বলেন ? customized rickshaw ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


