somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্বকথন – আরম্ভ

২৬ শে জুন, ২০১০ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহস করে শুরু করলাম । অবশ্য সাহসটা কতদিন থাকবে বলা মুশকিল ।

নিজের না বলা কথা যা কাউকে বলতে পারিনা , যেটা শুধুমাত্র diary এর পাতাতেই থেকে যায় সেগুলিই এখানে লিখব । হতে পারে নিরস দিনের বর্ণনা , অথবা একঘেয়ে অনুভূতির প্রকাশ ।

শুরু করছি এই অনেক । সবকিছুরইতো একটা শুরু থাকে । হয়তো আর এগোয়না , হয়তো মাঝপথে থেমে যায় , হয়তো চলতেই থাকে । আমার ক্ষেত্রে কি ঘটে দেখা যাক ।

আমি এখানে কাউকে চিনিনা । আমাকেও কেউ চিনেনা । কতটুকু সাড়া পাব জানিনা । কিন্তু আমাকে আশা করি থেমে যেতে হবে না ।




25th june,10
0114

আজকের দিনটা শুরুই হয়েছে বাজে ভাবে । ভোরে ফজরের নামায পড়ে ঘুমোলাম , ঘুম থেকে উঠে যুহরের আজান শুনলাম ।
ইদানীং এরকম হচ্ছে । কিছুদিন আগেও ঘুম থেকে উঠতে আটটা বাজলেও মনে হত দেরি হয়ে গেছে । আর এখন ১০টার আগে ঘুম থেকেই উঠিনা ।
যাহোক , ঘুম থেকে উঠে চা নিয়ে pc এর সামনে বসলাম । fb তে গিয়ে একজনের pofile picture দেখে মন খারাপ হয়ে গেল । জোরে গান ছাড়লাম । একটু পর মা এসে জোরে গান ছাড়ার জন্য একটূ বেশিই বকা দিল যা সাধারণত করে না । মন খারাপ থেকে মেজাজ খারাপ হয়ে গেল । মেজাজ খারাপ নিয়েই জুম্মার নামায পড়তে গেলাম ।
নামায পড়ে বাসায় ফিরলাম । ভেবেছিলাম খাওয়া-দাওয়া করে বের হব । খুব ঘণিষ্ঠ এক বন্ধুর জন্মদিন ছিল , ওর বাসায় যাওয়ার কথা । কিন্তু মায়ের সাথে রাগারাগি হয়ে গেল , আমি না খেয়েই মন খারাপ করে বাসার থেকে বের হলাম ।
কিছু পরে বন্ধুটির বাসায় গেলাম । মন ভালো করার উদ্দেশ্যে অনেক সময় থাকলাম । এই দিনে আমার আরেক বন্ধুকে খুব miss করছিলাম । যে এখন একটূ দুরেই থাকে । যাই হোক দশটার দিকে বের হলাম বন্ধুর বাসা থেকে ।
বাসা কাছেই , হেঁটেই যাচ্ছিলাম ।কে যেন আমার নাম ধরে ডাক দিল । তাকিয়ে ashtonished হয়ে গেলাম । ৫ বছর আগে শেষ দেখেছিলাম । তারপর অন্যত্র চলে যাই , আর দেখা হয়নি । কিন্তু আমার বন্ধুটিকে ভুলতে পারিনি । কিভাবে ভুলব ? একসাথে যে কত কিছু করেছি ! সেসময় আমার একমাত্র বন্ধু সেই ছিল । এতদিন পর দেখা পেয়ে আমি এতটাই খুশি হই যে কি বলব বুঝতে পারছিলাম না । mobile number তো নিলামই ।
এরপর বাসায় ফিরলাম । আবার মায়ের সাথে রাগারাগি হল । মন খারাপ করে অনেক্ষন ঘরে বসে থাকলাম । একটূ পর মা এসে মাথায় হাত বুলিয়ে দিল । কিযে ভালো লাগল বলে বুঝাতে পারবনা । মন কিছুটা ভালো হল । পুরোপুরি কিন্তু হল না । এখনো হয় নি ।কবে হবে জানিনা । আদৌ হবে কিনা তাও জানিনা ।

৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×