এই অল্প বয়সে মাথার চুল পড়ে যাচ্ছে, এই নিয়ে কথা হচ্ছিল আমার এক শুভাকাংখীর সাথে , তিনি আমাকে পরামর্শ দিলেন যে ডিমের সাদা অংশ মাথায় মেখে কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু করতে। বেশি দেরি হয় নি, মাত্র তিন ঘন্টার মধ্যে সেই "ডিম দেয়া"র কাজ সাধ্য করেছেন এক বড় ভাই।
আজকে রাত ১০টায় ছিল আমাদের মহামতি Tanveer Ahmed ওরফে চিকু ভাইয়ের জন্মদিন পরবর্তী এমএমডি (মিজান মামার দোকান) তে সংবর্ধনা, যথাসময়ে আমরা জুনিয়র এবং চিকু ভাইয়ের ব্যাচমেট (আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়ারা) জড়ো হলেন, নানা রকম গান, কবিতা কিংবা ভাষণ শ্লোগানের মধ্য দিয়ে তুমুল করতালির মধ্য দিয়ে তা উদযাপিত হতে থাকলো... যেমন ধরুনঃ
"পড়েনা চোখের পলক
চিকু ভাইয়ের রূপের ঝলক"
"তোমায় দেখলে মনে হয়, (চিকু ভাইয়ের দিকে ইশারা করে)
হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়।"
"বঙ্গবন্ধুকে দেখে ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন,'আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।" আমরাও বলতে চাই যে, 'আমরা হিমালয় দেখিনি, চিকু ভাইকে দেখেছি।' তালি হবে তালি।"
"চিকু ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র।" (কোন ফুল তা জানিনা)
"চিকু ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে।" (যদি খাওয়ান তাইলে)
ওদিকে ভাইয়ারা চিকু ভাইয়ের বিস্তৃত ললাটে কেক মাখিয়া তার ব্ল্যাক পার্লের চেহারাকে রঙ্গীল আর দীঘল কালো কোঁকড়ানো চুলকে ফায়ারওয়ার্ক্সের নানান শিখায় শিখান্বিত করলেন। তুমুল খাওয়া দাওয়া হইলো। সবার শেষে আমরা লাইন ধরে ভাইয়ের সাথে যখন কোলাকুলি করার সৌভাগ্য অর্জন মারফত বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছিলাম তখনি চিকু ভাইয়ের পিঠে লেগে থাকা কেকের দ্বারা তিনি আমাদের ও গেঞ্জি/শার্টে আদরের পরশ দিতে উদ্যত হইলে আমি "লুঙ্গির কোচা বাইন্ধা" ভো দৌড় লাগাইলাম। ওদিকে আমাদের বন্ধুকুলের দুই মহাবেইমান (ভুলেও জাপা নেতা এরশাদ ভাববেন না) শাওন এবং আব্দুর রহিম আমাকে অনেকটা ধরে বেঁধে বাকশালী কায়দায় চিকু ভাইয়ের কাছে নিয়ে গেলেন, কি আর করা, ভাগ্যের নির্মম পরিহাসে আমি কেক নিজের গায়ে বরণ করতে যখন মাথা পেতে নিলাম ঠিক তখনি... ...
ঠিক তখনি এসটি ভাই আমার মাথায় ফার্মের মুরগির আস্ত একটা খাঁটি ডিম ফাটালেন :/ :/
এরপর... এরপর আর কি? আমার চুলের চর্চাও হইয়া গেলো
অ্যানিওয়ে, শুভ জন্মদিন চিকু ভাই, আপনাদের মত ভাইয়াদের জন্মদিনে মাথায় একটা কেন হাজারটা ডিম ফাটাইলেও কোন আপত্তি নাই, তবে নেক্সট টাইম একটু আস্তে ফাটায়েন, ব্যথা লাগে
বিঃ দ্রঃ যদিও আমার শুভাকাংখী আমাকে ডিমের সাদা অংশ মাখতে বলেছিলেন তবুও শেষমেষ কুসুম অংশ ও মাখা হয়েছে, সমস্যা কি ! ফ্রি পাইলে বাঙালি আলকাতরা ও খায়, আর ইহা তো মুরগির ডিম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


