somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাশ্মীরের পক্ষে ষ্ট্যাটাসে পদ হারালেন ছাত্রলীগ নেত্রী

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দিয়ে পদ হারিয়েছেন রেশমী নূর নামে কক্সবাজারের এক ছাত্রলীগ নেত্রী। কক্সবাজারের ছাত্রলীগ নেতাদের ভাষায়, রেশমী ছাত্রলীগ করলেও ফেসবুকে তার বক্তব্য জামায়াত-শিবিরের কর্মীদের ফেসবুক পেইজ বাঁশের কেল্লার মতো উগ্র মৌলবাদি।

রেশমী নূর কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ুয়া রেশমী বিশ্ববিদ্যালয়টিতেও ছাত্রলীগের একই পদে আছেন বলে তার ফেসবুক পরিচিতিতে লেখা আছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রেশমী নূরকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়ে চিঠি দেয় কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ।

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল মালেক বলেন, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক একটি সংগঠন। কিন্তু রেশমী ছাত্রলীগের একজন কর্মী হয়ে যেভাবে ফেসবুকে সাম্প্রদায়িক কথাবার্তা লিখেন তাতে মনে হয় সে জামায়াত-শিবিরের কর্মী। মনে হয় সে বাঁশের কেল্লাতে লিখছে। ভারতের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুকে দুটি মরদেহের ছবি পোস্ট করে রেশমী নূর লিখেন, ‘এই সেই দুই বীর, যারা ভারতীয় কয়েক হাজার জানোয়ার সেনার বিরুদ্ধে গত তিনদিন ধরে যুদ্ধ চালিয়ে শহীদ হয়েছেন। স্যালুট এই দুই বীর মুসলমান যুদ্ধার (যোদ্ধার) জন্য। যারা বিশ্ববাসির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক মুসলমান মানে এক হাজার মালাউন সমান…স্যালুট’।

আব্দুল মালেক বলেন, ফেসবুক স্ট্যাটাস দেখার পর আমাদের একজন যুগ্ম আহ্বায়ককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি তদন্ত করে দেখেন রেশমী নূর নিজেই এই ধরনের বক্তব্য দিয়েছেন। তারপর উপজেলা ছাত্রলীগের সভাপতির পরামর্শক্রমে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নিই।

এদিকে শুক্রবার সাময়িক অব্যাহতির আদেশ আসার পর রেশমী নূর ফেসবুকে আবারও স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন, তার আইডি হ্যাক হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মালেক বলেন, তদন্তে সত্যতা পাওয়ার পরই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। পদ হারিয়ে এখন সত্যকে অস্বীকার করছেন রেশমী নূর।

সোর্স: http://www.timenewsbd.com/news/detail/91606
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×