somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল্প বয়সেই মেয়েরা বড় বড় ভুল করে। এই বয়সে এত খ্যাতি ভালো নয়।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক চেষ্টা করেও সংসার বাঁচাতে পারলাম না: সালমা

সংগীতশিল্পী সালমা জানালেন, তিনি ও তার স্বামী শিবলী সাদিক আর একসঙ্গে নেই। বিচ্ছেদ হয়েছে তাদের বিয়ের। ২০ নভেম্বর তারা চূড়ান্তভাবে আলাদা হয়েছেন। বেশ কিছুদিন ধরেই চলছিল তাদের পারিবারিক সমস্যা। অবশেষ তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। শিবলী দিনাজপুর-৬ আসনের সাংসদ ও ব্যবসায়ী। ২০১০ সালে বিয়ে হয় সালমা ও শিবলীর। তাদের ৪ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। পুরো বিষয়টি নিয়ে সালমা মুখোমুখি হয়েছিলেন বাংলা ট্রিবিউন-এর। বললেন সবিস্তার-



বাংলা ট্রিবিউন: আপনারা সুখে আছেন- এমন খবরই পাওয়া যেত। এমনকি আপনি ও আপনার স্বামী একসঙ্গে গানও করেছেন। হঠাৎ কী হলো?

সালমা: না, এটা হঠাৎ নয়। অনেকদিন ধরেই আমাদের মনোমালিন্য হয়েছে। অনেক চেষ্টা করেছি কিন্তু সংসার বাঁচাতে পারলাম না। অনেক কিছু মেনেও নিয়েছি। আমার প্রিয় বিষয় গান-বাজনা বন্ধ করে দিয়েছিলাম। তার মতো করে চলতে চেয়েছি।

আসলে আমরা দুজনই আলাদা ভুবনের। সে রাজনীতিক আর আমি গানের মানুষ। আমার এ বিয়ে করাটাই ছিল ভুল। অল্প বয়সে না বুঝেই আমার জীবনের বড় ভুলটি করেছি।

বাংলা ট্রিবিউন: ‘অনেক কিছু’ বলতে কী বোঝাতে চাইছেন?

সালমা: সে অনেক দুর্ব্যবহার করত। তাও সহ্য করেছি।

বাংলা ট্রিবিউন: কবে থেকে বিষয়টি প্রকট আকার ধারণ করেছে?

সালমা: বছর খানেকের মতো হবে। তবে চার-পাঁচমাস আগে বিষয়টি খুবই খারাপ দিকে যায়। সে আমার বাবা, মা ও মামার সঙ্গে চরম দুর্ব্যবহার করে। আসলে এমপি হওয়ার পর থেকে সে পুরো চেঞ্জ হয়ে হয়ে গেছে। আমাকে তো সম্মান করতই না, সেটা আমার বাবা-মার দিকে চলে যেত।

বাংলা ট্রিবিউন: কেন এমন করত বলে মনে হয়?

সালমা: তার কথা, আমাকে সে আর নিতে (পছন্দ) পারছে না। আমাকে ভালোবাসে না। আমার সঙ্গে থাকতে চায় না। এমনকি আমার মেয়েকেও (স্নেহা) সে আমার কাছ থেকে নিয়ে গেছে। প্রায় তিন মাস পর (আজ) আমি আমার মেয়েকে কাছে পেয়েছি। সে জোর করেই আমার ছোট্ট মেয়েটাকে তার কাছে রাখছে।

বাংলা ট্রিবিউন: আর বিচ্ছেদের বিষয়টি কবে ঘটল?

সালমা: গত ২০ তারিখে ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় আমরা বসে এ কাজটি করেছি। দুই পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

বাংলা ট্রিবিউন: আপনি তো পুরো বিষয় নিয়ে আদালতে যেতে পারতেন?

সালমা: আমি কী তার সঙ্গে পেরে উঠব? সে এমপি; অনেক প্রভাব তার। মাঝখান থেকে আমি আমার সন্তানের জীবন দুর্বিষহ করে তুলব। আমার সন্তান ও আমার যদি কিছু হয়ে যায় কেউ এগিয়ে আসবে না, আমি জানি। তাই আপোষের মাধ্যমে আমি বিচ্ছেদ নিয়েছি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×