মানুষের সবচেয়ে বড় শত্রু তার জিহ্বা। অনিয়ন্ত্রিত জিহ্বা যে মানুষের কত ভয়ংকর ক্ষতি ডেকে আনে, তার জ্বলন্ত প্রমাণ লতিফ সিদ্দিকী। ক্ষমতাসীন দলের ভয়ঙ্কর প্রতাপশালী এই নেতা এখন মানুষের জুতার বাড়ি খায় কেবল তার নিয়ন্ত্রণহীন জিহ্বার কারণে। এই সরকারের বেশির ভাগ মন্ত্রীরই নিজ জিহ্বার উপর কোন নিয়ন্ত্রণ নেই। কেবল মিডিয়া তাদের পক্ষে আছে বলে আবোল তাবোল বলে সকলেই পার পেয়ে যায়।
কথা সম্পর্কে এ প্রসঙ্গে দুটো স্মরণীয় বাণী মনে করিয়ে দিতে চাইঃ
রাসুল (স) বলেছেন, "যে ব্যক্তি নিজের জিহবাকে নিয়ন্ত্রণে রাখার নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব"
হযরত আলী (রা) বলেন, "কথা মুখ থেকে বের করার আগে তুমি কথার দাস, আর বের করার পরে কথা তোমার দাস"
আল্লাহ আমাদের সবাইকে অধিকতর আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা দান করুন। আমীন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

