ভালোবাসা না ভালোবাসা?
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৭ বছর বয়সে প্রেমে পরেছিল ছেলেটা। মেয়েটাও কম ছিল না। কিন্তু বয়সটা বেশি কাঁচা ছিল বলেই হয়ত ছেলেটা মেয়েটাকে সবসময় অতিরিক্ত শাসন করত,পাছে বন্ধুরা প্রেমিকার গোলাম বলে! কিংবা নরম হলে যদি মেয়েটা অন্য কারও সাথে কথা বলার সাহস পেয়ে যায়! ছেলেটা ছিল জেদি। নিজে যা খুশি করবে কিন্তু মেয়েটার ফোন ধরতে দেরি করা সইতে পারত না। প্রচন্ড ভালবাসা আর জেদ মিলেমিশে অনুভূতি গুলো এমন জট পাকিয়ে গিয়েছিল যে মেয়েটাকে নিজের কাছে এনে রাখতে না পারার যন্ত্রনায় ছেলেটা তার জীবন থেকে মেয়েটাকে বের করে দেয়..
সাড়ে ৫ বছর পরও প্রতিদিন মেয়েটা বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ছেলেটার আওয়াজ শোনে। তাকে দেয়া চিঠি গুলো আজও পড়ে আর ভাবে কিভাবে এই ভালোবাসা তাকে ছেড়ে থাকতে পারছে?
সাড়ে ৫ বছর পর ছেলেটা নতুন প্রেমিকার হাত ধরে বসে থাকে কিন্তু নাকে লাগে মেয়েটার চুলের গন্ধ। ১৭ বছর বয়সে চাইলেই সে মেয়েটাকে কিছু দিতে পারত না। মেয়েটার কাছে বিভিন্ন সময় বেনামে আসা উপহার গুলো যে তারই দেয়া সেটা আর বলে দিতে হয়না..
কিছুদিন পর মেয়েটার বিয়ে। সে অপেক্ষা করে একটা ফোন এর। অপর পাশ থেকে খুব স্বাভাবিক ভাবেই ছেলেটা বলবে-''পিচ্চি ২ মিনিটে রেডি হও ৫ মিনিটে দেখা হচ্ছে'' মেয়েটা কি রং এর শাড়ি পড়বে তখন?ছেলেটার তো আকাশী রং খুব পছন্দ!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০

সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।
পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুন