৩৫ বছরের ব্যবধানে অদ্ভূত যোগসূত্র পিতা-কন্যার মধ্যে। আর এটি স্থাপিত হয় ড. এলেন হেম্যান নামে শ্বেতাঙ্গ একজন আমেরিকানের মাধ্যমে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণদানের ৩৫ বছরের ব্যবধানের ঘটনা এটি নয়। তার চেয়েও হৃদয়গ্রাহী। ৩৫ বছর আগে ১৯৭৪ সালের ১৪ জানুয়ারি শেখ মুজিবের ছবি সংবলিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর তথা অটোগ্রাফ নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের। গত ২৬ সেপ্টেম্বর শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণদানের পর শেখ হাসিনার মুখোমুখী হন ওই লোকটি। তার হাতে বঙ্গবন্ধুর স্বাক্ষরওয়ালা স্ট্যাম্প এবং সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত আরেকটি স্ট্যাম্প। সেটির নিচে লেখা লাইবেরিয়া। ৩৫ বছর আগে বাবার অটোগ্রাফ প্রদানকৃত স্ট্যাম্প আমেরিকানের হাতে দেখে অভিভূত হন শেখ হাসিনা এবং সকলের অজান্তে তিনি ওই আমেরিকানের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন চোখের পানিতে।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত স্ট্যাম্পের নিচে তার স্বাক্ষর তথা অটোগ্রাফ নিলেন ড. এলেন এবং এ দুটি স্ট্যাম্পের কপি হস্তান্তর করলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনের কাছে। ড. মোমেন স্ট্যাম্প দুটির কপি বার্তা সংস্থা এনাকে প্রদানকালে বলেন, নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ৮৬ স্ট্রিটে বসবাসরত ড. এলেন বয়সের ভারে ন্যুব্জ হলেও স্মৃতির অ্যালবামে লালন করে চলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এজন্যেই হয়তো তিনি ছুটে এসেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অটোগ্রাফ নিতে। সূত্র : দি এডিটর।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।