এত প্রিয়মুখ আমার আর দ্বিতীয়টি হতে পারে না।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি মুখ। একটি স্মৃতি। একটি অনিবার্য বাস্তবতা । অসাধারণ আনন্দানুভূতি। সব সময় ঘিরে আছে আমাকে। চোখ বন্ধ করলে ওর মুখ। চোখ খোলা রাখলেও। পৃথিবীর এত সুন্দর, এত আনন্দময় ঘটনার সাক্ষী হয়েছি। তবুও ওই একটি মুখের কাছে সব কিছু ম্লান। এত প্রত্যাশিত সুখ আমি আর কোথাও খুঁজে পাই না। সে আমার বড় ছেলে। নাজিব মোরতাজা। ওর চোখে তাকালে মুহুর্তে ভুলে যাই সব কষ্ট, না পাওয়ার বেদনা। ভুলে যাই আমার সব অপ্রাপ্তি -দিনেকের ক্লান্তি। এত প্রিয়মুখ আমার আর দ্বিতীয়টি হতে পারে না। হবেও না হয়তো, আর কখনো।
ছোট বেলার কথা ভাবি। আমার জন্মের পর আমি যার প্রেমে প্রথম পড়ি, তিনি আমার দাদী। অনেকেরই দাদী আছনে, তবে আমার দাদী যে ভালোবাসা আর বিশ্বাসে আমাকে জড়িয়ে রেখেছেন সে রকম ভাগ্য খুব কম মানুষেরই হয়।
তার পর মা। বাবা। ভাই -বোন। বন্ধুরা। এবং অন্য একজন। এবং আরো অনেকে। এবং এভাবে বাড়তে থাকা। এরপর একদিন সংসার শুরু। কিন্তু প্রথম সন্তানের মুখ? এক কথায় - অসাধারণ। সব পিতার ক্ষেত্রের হয়তো এটা সত্য। কিন্তু আমার কাছে একটু বেশি সত্য।
হঠাৎ করেই সন্তানের মুখটা চোখের সামনে ভেসে উঠলে আমি অন্য মানুষ হয়ে যাই। সব পিতাই কি তাই হয়। হতে পারে। সব পিতার সব সন্তানের জন্য শুভকামনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন