somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌবনের সাথে পর্যটনের একটা নিবীড় সম্পর্ক আছে

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৭০:

ব্যস্ততা বেড়ে যাওয়ায় ডাটসে(ট্যুরিস্ট সোসাইটি) আমি নিষ্ক্রিয় হয়ে পড়লাম। সাংবাদিক সমিতির রাজনীতির গিট খুলতে খুলতে কান্ত। তার মধ্যে ডাটস কে সময় দেয়ার সুযোগ মিলছিলোনা। আমার ঘনিষ্ঠতম বাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে ভারমুক্ত হয়েছে। সালেহীন ভাই সভাপতি। তার সাথে আমার একটা আবদারের সম্পর্ক বরাবরই ছিল। সব মিলিয়ে ডাটস চলছে ভালো, এটা বাবুর’র কাছ থেকে শোনা। তাই এ নিয়ে আমার বিশেষ কোনো আগ্রহ ছিল না। কোনো সমস্যা হলে আমি যেতাম। বাবু ও সালেহীন ভাইদের আয়োজনে একটা ট্যুরেও আমি গিয়েছিলাম। সেটা সেন্টমার্টিন।
এই একটা দ্বীপে ট্যুর হলে আমার যেতে কোনো বাধা নেই। এখানে আমি হাজার বার যাবো তবুও কান্ত হবো না, খারাপ লাগবেনা। কারো প্রবালের ওপর বসে পা-টা পানিতে ডুবিয়ে দিলে আমার দিনেকের কান্তি উবে যায়। ইচ্ছে করে অনেকদিন যৌবনদীপ্ত হয়ে বেঁচে থাকতে। জীবনের সাথে যৌবনের একটা নিবীড় সম্পর্ক আছে। যৌবন-যৌনতাকে অনেকে খারাপ চোখে দেখে। এ সব নিয়ে আলাপেও অনেকের আপিত্তি! যদিও তলে তলে সবাই সদরঘাট যেতে চান। কিন্তু পর্যটনের সাথে যৌবনের একটা সম্পর্ক আমি বরাবরই খুঁজে পাই। যৌবনদীপ্ত মানুষ সবসময় উজ্জ্বল, পর্যটনও তাই। তবে প্রকৃতি বুড়িয়ে যায় না তাই অনন্তকাল ধরে রূপ সুধা ছড়ায়। মানুষ এক সময় হারিয়ে যায় নব প্রজন্ম আসে, নব আঙ্গিকে উপভোগ করে প্রকৃতির অপার লীলা।
সে বার সেন্টমার্টি যাবার আগে হালকা তালগোল পাকিয়ে গেলো। বাসে বসা নিয়ে সমস্যা। সূর্যসেন হলের এক ছাত্রনেতা যাচ্ছেন ট্যুরে। সে ডাটসের রুল ফলো করছে না। ডাটসের মেম্বার ডাটসের রুল ফলো করবে না, এটা হতে পারে না। সে যতই ক্ষমতাধরই হোক। ওর নামটা এখন আমার মনে পড়ছে না। তবে ছেলে একটু বলদ টাইপ। ডাটস যেভাবে সিট বণ্টন করেছে সেটা তার পছন্দ না। তাই সে নিজের মত করে বসেছে। বাবু এসে আমাকে এ খবর জানালো। সে সময় ক্যাম্পাসে আমাকে রাজনৈতিক নেতা কর্মীরা কিঞ্চিত সমীহ করে, তাই আমি ওই ছাত্র নেতাকে বোঝানোর দায়িত্ব নিয়ে বাসে উঠলাম। গিয়ে দেখি জুনিয়র ছোট ভাই। আমাকে দেখে বললো ভাই আপনি যাচ্ছেন নাকি। বললাম, হ্যাঁ। ও বললো কই বসবেন। আমি বললাম পেছনে। ও সোজা উঠে পেছনে চলে গেলো। বললো আপনি এই সিটে বসেন।
ক্যাম্পাসের অধিকাংশ ছাত্রনেতা ও ক্যাডার পরিচিতি হওয়ার কারণে আমি কোনো সমস্যা বোধ করিনি। ওরা যে যেই গ্রুপই করুক না কেন, আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি। এখনো করে না। তাই স্বস্তির সাথে ক্যাম্পাসে সব সময় ছিলাম, এখনো যাই।
২০০৩ সালের মার্চ মাস। হঠাৎ শুনলাম ডাটস দখল হয়ে যাচ্ছে। বিষয়টি আমি বাবুকে জানালাম। বাবু আমলে নিলো বলে মনে হলো না। সালেহীন ভাই নিজেও এটা শুনেছেন। তাই তিনি খুবই গুরুত্বের সাথে নিলেন। আমাকে ডেকে নিলেন টিএসসির মাঠে, বললেন, উপায় কি বল। আমি কোনো উপায় দেখলাম না। রাজনৈতিক দলের কবলে পড়লে যে সমস্যা হয়। পরে বললাম, আমাকে তো আপনারা বাদই দিয়ে দিয়েছেন। সালেহীন ভাই বললো তুই তো সহ সভাপতি আছিস। আমি যে এ পদে আছি বাবু বা অন্য কেউ আমাকে কখনোই জানায়নি। তাই প্রথম জানলাম!
পরে সালেহীন ভাই বললো তুই সভাপতি হয়ে যা। বললাম, না আপনিই সভাপতি থাকেন। আমি ভারপ্রাপ্ত হিসাবে সামনে থাকি। যাতে কেউ এখানে এসে ক্ষমতা দেখাতে না পারে। সে হিসাবে সালেহীন ভাই আমাকে ভার দিলেন। প্রথম অনুষ্ঠান করলাম ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ। সে অনুষ্ঠানে স্পন্সর করেছিলেন আলিম ভাই। উনি সে সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। উনি নিজে অনুষ্ঠানে আসার পর আর কারো ডাটসের ছায়া মাড়ানোর সাহস হয়নি।
আমি মাঝে মধ্যে যেতাম। মেয়াদ শেষে সালেহীন ভাই আমাকে সভাপতি হিসাবে পূর্ণ দায়িত্ব দিলেন। আমি তার কাছ থেকে দায়িত্ব বুঝে পেলাম। বাবু আমার কমিটির সাধারন সম্পাদক হিসাবে থাকলো। ডাটস কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছিল। আমি চাইছিলাম বাবুই ডাটস চালাক। কিন্তু শুরুতে একটি ট্যুর আয়োজন নিয়ে ঝামেলা বাঁধে। সেটি পরের কিস্তিতে বলবো!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×