হায় টিআইবি!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিআইবি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতায় একটা পুরস্কার দেয়। কিন্তু এতে তেমন সাড়া মেলে না। এর জন্য বড় কোনো প্রমাণ হাজির করার দরকার নেই। এই যে ৩১ জুলাই পর্যন্ত তাদের প্রতিবেদন নেয়ার শেষ সময় ছিল কিন্তু আশানুরূপ প্রতিবেদন তারা পায়নি। আগস্ট ২৯ পর্যন্ত সময় বেড়েছে। সামনেও তারা ভালো রিপোর্ট পাবেন বলে মনে হয় না।
আমার কাছে মনে হয় তাদের ধান্ধাটা সবাই জানেন। নিজেদের পছন্দের কোনো পত্রিকা ও চ্যানেলকে তারা পুরস্কার দিতে চান। কারণ তাদের সেরা রিপোর্ট নির্বাচনের প্রক্রিয়াটাই একবারেই প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের মত একটি অতি রাজনৈতিক প্রভাবিত দেশে তারা পত্রিকার রিপোর্টের মূল কপি নেন এবং সেটার ওপরই বিচার প্রক্রিয়া শেষ করেন।
আমি মনে করি রিপোর্ট নেয়া ভালো, পুরস্কারও ভালো। তবে রাজনৈতিকভাবে ভ্রস্ট এই দেশের বিচারকদের কিছুটা নিরপেক্ষ থাকার জন্য প্রতিবেদনের মূল কপির পাশাপাশি রিপোর্টার ও পত্রিকার নাম ছাড়া জমা দেয়া রিপোর্টের কয়েক কপি নেয়া উচিৎ। যার সাথে মূল রিপোর্টটি মিলিয়ে দেখে প্রাথমিক বাছাই করে চূড়ান্ত বিচারের জন্য বিচারকদের কাছে পত্রিকা ও রিপোর্টারের নাম ছাড়া রিপোর্টটি পাঠানো হবে। এতে কিছুটা হলেও সঠিক বিচার হতে পারে।
আশা করি অনিরপেক্ষ টিআইবি কিছুটা হলেও নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে। অনিরপেক্ষ বললাম এ কারণে যে টিআইবিতে যারা ছিলেন কিম্বা এখনো আছে তারা এক চোখে বাংলাদেশ দেখেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন