তুৃমি ছিলে বলে- প্রিয়তমা
তোমার আঁচলের তলে লুকিয়ে থাকা সকালটা ছিল-
আমার জীবনের শ্রেষ্ঠ সকাল!
তোমার ডাকে ছুটে আসা বিকালটা ছিল অসম্ভব প্রিয়।
সন্ধ্যাটাও তেমন, এলার্ম ঘড়ি ছিলনা আমাদের;
তুমিই মনে করিয়ে দিতে এখন ভোর-'তোমার পড়তে বসার কথা'
সকাল বেলায় 'তোমার প্রাইভেট!'
মনে আছে সেই কবে একবার
পুকুরের জলে ডুবে যাচ্ছিলাম আমি
সাঁতার কী জানতে? মনে হয়না;
তবুও হাত বাড়িয়ে ধরলে আমায়
সেই যাত্রায় মরে গেলে- আমার আর বিশ্বটা দেখা হতো না
হতো না হাওরের বুকে বৃষ্টি দেখা
পাহাড়ের গা ছুঁয়ে নেমে যাওয়ার ঝরণা
কিম্বা
জোঁকের চুষে নেয়া রক্তের চেয়ে ভয়ঙ্কর রাজনীতি-সন্ত্রাস!
কঠিন বাস্তবতায় হারিয়ে যাওয়া সময়; আমার প্রিয়, প্রিয়তমা
তুমি ছিলে বলে; তুৃমি ছিলে বলে- প্রিয়তমা; প্রিয় দাদিমা!
আমার জীবনটা বদলে গেলো এক নিমিষে!
এখন তুমি- আমি যোজন যোজন দূর- এপার ওপার তফাৎ!
তবুও তুমি আমি আছি কাছাকাছি; প্রিয়-প্রতক্ষণে
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



