somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা জীবন তুমি এমন কেনো

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স- সে তো প্রতারক-
বাদশাহি শাসকের ছুরির মতই ধারালো; কাটে দ্রুত
চোখের পলকেই চলে যায়; আসে নতুন সময়

কেবল কিছু সময় থেকে যায় রাজনীতির পকেটে; নেড়ে চেড়ে
চেটেপুটে খায় ওরা-
আস্ত গরু-ছাগল;দুম্বা-উট খাসি-ভেড়া
রসনা বিলাসি ওরা; দিনভর পরের সমালোচনা; রাজনীতি
মধ্যরাতে জুয়ার টেবিলে একসাথে সবাই;সুরার টানে রঙিন হয়ে ওঠা রাত

বোকা আম জনতা কেবল হিসাব কষে; আর ক'টা দিন গেলেই নতুন ভোর- এভাবে কয়েকটা দশক গেলো

উঠোন আলো করে আসলে না তবু-
যৌবনা ভোর-
লাবণ্যময় একটা সকালও পেলো না সে

তাতেও তার আফসোস নেই। যদি একটু শান্তি মিলতো-
নিরুদ্বিগ্ন রাত তাহলেও চলতো; সে সব কই এখন বলো-

সব কিছু ইতিহাস; ইতিহাস তো ক্ষমতাবানদের কথায় বলে;সব সময়

ঘরের কোনে রক্ষিতার উচ্চ কান্না দেয়াল পেরুনোর আগেই
গম গম করে ওঠে কথার ছুরি-'খুন কইরা ফালামু'
খুনের ভয়; পেটের ক্ষুধা আর ক্ষমতাবানের হাতের তুড়ির নিচে চাপা পড়ে থাকে একজীবনের শখ-আহ্লাদ

মানবাধিকার তখন চিক্কুর মারে;
আহা দেশ; আহা জন্ম; আহা সময়; এভাবেই তুমি লুটিয়ে থাকো

এভাবেই; ক্ষমতাবানদের চাদরের তলে; আঁচলের ছায়ায়
জমে ওঠা পাপ; কষ্ট; তবুও ওদের কেনো শাস্তি হয়না ; আফসোস করে বলে মেয়েটা ; সমাজে যার পরিচয় সে রঙ্গ কন্যা বলে!

তার এখন হেসে খেলে বেড়ানোর কথা; কিন্তু মুক্ত বাণিজ্য; তাকে 'বেশ্যা'বানিয়েছে
খয়রাত করে ওরা এনেছে যৌনকর্মী; কিম্বা প্রোগ্রাম মডেলের উপমা!


ক্ষমতার নিচে চাপা পড়ে যায় স্বপ্নগুলো-
তরুণের চুষে নেয়া ঘাম-রক্ত; তরুণীর সুখ-লাবণ্য


সামাজিক সুরক্ষা; স্বাস্থ্য সুরক্ষা; খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে সেমিনার হয়
জ্ঞানীরা আলোচনা করেন;
আলোচনার টেবিল থেকে খয়রাতি টাকায় চলে ফূর্তি

ইতিহাস ক্ষমতাবানদের কথায় মনে রাখে-
আহা জীবন তুমি এমন কেনো; আহা সময়; আহা প্রেম; আহা স্বপ্ন; আহা।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

লিখেছেন চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০






সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।

পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×