
মানবজমিন- আজ আঠারোতে। মানবজমিনের ভাষায় 'আষ্টাদশী'। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে কাগজটি আপসের এই সময়েও টিকে আছে মাথা উঁচু করে। এর পেছনে যে মানুষটি তিনি মতি ভাই (মতিউর রহমান চৌধুরী)। তার সীমাহীন প্রশ্রয়ে আমি তারেক মোরতাজা। এ রকম আরো অনেকে এ নগরে সম্বাদিক হিসাবে প্রতিষ্ঠিত।
মতি ভাইকে আমার শ্রদ্ধার বড় কারণ- তিনি নিউজের আইডিয়া জেনারেট করেন এবং সেটির সফল বাস্তবায়ন করেন। একনিষ্ঠ গণমাধ্যমকর্মী তিনি; খবর সত্য হলে কোনো ছাড় নয়। তিনি বস নন; সহকর্মী; আমি এভাবেই তাকে চার বছর পেয়েছি। আমার তথ্য মজদুরির জীবনে এটা অনেক বড় পাওয়া।
এ নগরে এখনো আমি যখন দেখি মাথার উপরে আকাশ ভেঙ্গে পড়ছে- নিশ্চিতভাবে। 'বড় ভাইয়েরা' সে সময় ব্যস্ত কিম্বা পলায়নপর হলেও একজন আশ্রয়ে-প্রশ্রয়ের ছাতাটা উঁচিয়ে রাখেন এবং রাখবেন - তিনি মতি ভাই।
মানবজমিন ছাড়া মতি ভাই; মতি ভাই ছাড়া মানবজমিন ভাবা যায় না। মানবজমিনের এ আনন্দদিনে যাবার কথা ছিল; কিন্তু শরীরে ঝং -ধরেছে; সরাই সহযোগির ( চিকিৎসক) কাছে যাওয়ায়; মানবজমিন অফিসে যাওয়া হয়নি।
মানবজমিন কোনো রকমের ব্যাক্তিগত ধান্ধা ফিকির ছাড়া টিকে ছিল; এখনো আছে। সামনেও থাকবে। শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



