somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসিরনগরে আতঙ্ক-হামলা জেগে আছে

০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত বিপন্নবোধ করছি- নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের উপর নিপীড়ন, উৎপীড়ন এবং চলমান হামলা হয়েছে। এখনো হামলার শঙ্কা আছে। মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার!

গণমাধ্যমগুলোর খবর থেকে জানা যাচ্ছে, ফেসবুকে পোস্ট নিয়ে এ কাণ্ডকারখানা ঘটলেও এখন মসজিদে পাওয়া যাচ্ছে -মূর্তি! সংবাদ লিঙ্ক http://www.theindependentbd.com/post/67071 আর সনাতন ধর্মপল্লীতে নারী-সম্ভ্রম নিয়ে শঙ্কা খবরের লিঙ্ক Click This Link

ধর্ম-রাজনীতির এ নোংরা খেলার মধ্য দিয়ে যাচ্ছে নাসির নগরের ঘটনাপ্রবাহ। এর আগে রামুকাণ্ডের পর একজন গণমাধ্যমকর্মী হিসাবে সেখানে গিয়ে একই রকমের ধর্ম-রাজনীতি দেখেছি। সুতরাং নাসিরনগরের ঘটনা সম্পর্কে যতটা জানছি, এটিও ধর্ম-রাজনীতির বাইরের কোন ঘটনা বলে দৃশ্যত আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে না।

ধারা ৫৭, মাঝরাতে দরজায় কেউ ঠক ঠক করা রক্ষী, চাপাতিঅলা অথবা এক সম্বাদকর্মী স্বামীর লেখালেখির কারণে রাস্তায় বড় ভাইয়ের ষণ্ডারা তার গর্ভবতী স্ত্রীর গায়ে হাত তোলার ঘটনা (http://banglamail71.com/open-talk/news=448)-- এ সব জানার পরেও চুপ করে নাসির নগরে এ হামলার ঘটনা চোখ বুঝে সইবার চেষ্টা করছিলাম!

শেষ পর্যন্ত পারলাম না।

একটা স্বাধীন দেশে, সংখ্যাগরিষ্ঠ মোসলমান দেশে, হিন্দু-বৌদ্ধ এবং খ্রিস্টানরা আক্রান্ত হবেন--- এটা আবার আমাদের মেনেও নিতে হবে, সেটার কোন কারণ খুঁজে পেলাম না।

শাহরিয়ার সাহেবের শরীরে হয়ত অবসাদ ভর করেছে, হালাকা শীতের আমেজের কারণে সুশীলরা কম্বল খুঁজছেন, কিন্তু নাসিরনগরে আতঙ্ক-হামলা জেগে আছে।

ঘটনা ঘটার পরও আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় কর্তার যে বক্তব্য শুনছি, সে রকম বক্তব্য আমরা রামুর ঘটনার পরেও শুনেছি।

রাজনীতির নিকাশটা কেবল লাভ লোকসানে! সেখানে মানুষের জীবন, তাদের নিরাপত্তা, সম্পত্তি এবং সম্ভ্রমের সুরক্ষাটা হয়ত মুখ্য নয়, কিন্তু মানুষ হিসাবে কিছু লো্ককে স্বীকার করে নেয়ার পর এটা সুরক্ষা করতে না পারাটা চরম ব্যর্থতা। সে ব্যর্থতার জন্য শাস্তি পাওয়ার উচিৎ, কার শাস্তি পাওয়া উচিৎ সেটা রাষ্ট্রই নির্ধারণ করুক।

কিন্তু নাগরিক হিসাবে, প্রবাসে বা দেশে আমরা খুবই ছোট হয়ে যাই যখন এ রকম নোংরা ধর্ম-রাজনীতি তাণ্ডব চলে। আর আমাদের রাজনীতিকরা এ থেকে কী ফায়দা তোলেন, সেটাও ষ্পষ্ট নয়, তাদের ফায়দা, কাদা ছোঁড়াছুড়ির শেষ পরিণাম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দেশের জন্য; ধর্মের জন্য; আমার সামাজিক-সম্প্র্রীতির জন্য-- সেটি তারা মোটেও ভাবেন কিনা সন্দেহ! হয়ত ভাবেনও।

তবে এটা তাদের কাছে একটা খেলা হতে পারে ! ধর্ম-রাজনীতি খেলা+ধর্ম-ধর্ম খেলা= জঙ্গি রাষ্ট্র!! এ সরল সমীকরণের দিকে এগুচ্ছে রাষ্ট্র-চরিত্র!!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×