কিছু সুখ স্মৃতি তোমার সাথে আমারো ছিল
আছে এখনো, প্রিয়
বাটফুল; রিছং ; সবজি ঘরের উপরের অন্ধকার রাত
কত স্মৃতি জমে থাকে
জমে না কেবল তোমার আমার সেই চেনা আড্ডা ।
ব্যস্ততা তোমাকে আমাকে দুরে ঠেলেছে
আলগোছে তোমার চুলের উপর নামছে শীত
আমারো এখন ভুলে মন; তবু এই টিকে থাকার লড়াই --তুমি আমি আছি।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



