somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন আমরা শাহবাগ যাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের এপ্রিল মাসের দিকের কথা। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে। যুদ্ধের আঁচ লেগেছে মানিকগঞ্জে ও। পাক হানাদার বাহিনী ঘাটি গেড়েছে মানিকগঞ্জে। লোকাল কিছু উৎসুক পাকিস্তান প্রীতি লোকজন তাদের সাহায্য করছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। নির্বিচারে মানুষকে হত্যা করছে পাক হানাদার বাহিনীরা। জ্বালিয়ে পুরিয়ে দিচ্ছে ঘরবাড়ী। অনেকেই বাড়ীঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। এই অন্যায় অবিচার সহ্য করার মত নয়।

ফজর নামের এক তরুণ মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের ৩য় বর্ষ ছাত্র। হৃদয়ে তার দেশপ্রেম। ভাষা আন্দোলনের সময় বয়স ছিল ৩ বছর। সে সময় আন্দোলনে যোগদিতে পারেন নি বলে মনে মনে আক্ষেপ ছিল। কিন্তু এবার তো সময় এসেছে সেই আক্ষেপ দূর করার। ফজর তার আরো ৩/৪ বন্ধুর সাথে মুক্তিযুদ্ধে যাবার বিষয়টা শেয়ার করলেন। তাদের একজন হেসে বললেন শুধু শুধু এইসব কাজে যেয়ে লাভ কি আমরা কি পারবো ওদের সাথে। ওদের অস্ত্র সশস্ত্রের তো আর অভাব নেই। আমাদের ছাড়পোকার মত মারবে তাছাড়া এভাবে কিছুই হবে না উলটা আমাদের প্রাণ দিতে হবে। দরকার নেই এইসব কিছুতে যাবার। ফজর নামের সেই তরুন মনোক্ষুন্ন হলো। কিন্তু তার রক্ত যে টগবগ করে ফুটছে সেই যুদ্ধে যাবার জন্য। তিনি এই যুদ্ধে যাবার কথা শেয়ার করলেন তার পাড়ার এক চাচার সাথে। তিনি ও উৎসাহের জায়গায় নিরুৎসাহিত করলেন। বললেন এভাবে তোরা কয়টা ফালাফালি লাফালাফি করে কয়টা বোমা ফাটিয়ে কি বাংলাদেশকে স্বাধীন করতে পারবি! ভালো মত নামাজ কালাম পড়। মুসলিম ভাইদের সাথে আছি আমাদের কি চিন্তা। সব চিন্তা তো সেই বিধর্মীদের। একটাই ধর্ম ইসলাম, একটা রাষ্ট্র পাকিস্তান। ফজরের মনে অনেক কথাই ছিল কিন্তু তিনি কিছুই বললেন না।

তরুণ ফজর তার পরে নিজের আবেগ কে দমিয়ে রাখতে পারলো না। কিন্তু তিনি কার সাথে শেয়ার করবেন তা আর বুঝতে পারলেন না। এপ্রিলের শেষ দিকের ঘটনা তিনি ধামরাই উপজেলায় একটা কাজে গিয়েছিলেন। সেখানে তার সাথে কিছু বড় ভাইয়ের দেখা হয় যারা মুক্তিযুদ্ধে যাবেন বলে মনঃস্থির করেছেন। ফজর তাদের সাথে কথা বলেই উদ্যম ফিরে পেলেন। ঠিক করলেন তার বন্ধুরা আরকেউ যাক আর না যাক সে যাবেই। ধামরাই থেকে কাজ শেষ করে সোজা ফিরে গেলেন মানিকগঞ্জে। ফিরেই ফজর তার বাবার কাছে মুক্তিযদ্ধে যোগদান ব্যাপারে বললেন। বাবা প্রথমে না রাজি হলেও পরে রাজি হলেন। বন্ধুদের ফেলে রেখে চলে গেলেন ধামরাই বড় ভাইদের সাথে। এরপর বাকীটা তো ইতিহাস।

মে থেকে ডিসেম্বর ৮ মাস যুদ্ধ করেছেন সাভার –ধামরাই -মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়। বড়ভাইদের সঙ্গে সফলতার সাথে শেষ করেছেন একেকটা মিশন। হারিয়েছেন কয়েকজন সহযোদ্ধাকে। নিজেও পায়ের পাতায় গুলি খেয়েছেন। তাতে কি দেশ তো স্বাধীন হয়েছে। মহান মুক্তিযদ্ধ থেকে ফিরে এসে জানলেন তার সেই বন্ধুদের একজনকে হানাদার বাহিনীরা ধরে নিয়ে গেছেন। আর ফেরত আসেন নি। অপর দুজন ভারতে গিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। পরে তারা ফিরে আসেন ১৯৭২ সালে।

এই দুই বন্ধু ফজরের সাথে কথা দেখা করতেও লজ্জা পাচ্ছিলেন কেননা পরে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। ফজরকে তারা বুকে জড়িয়ে ধরে ক্রন্দন স্বরে বলেন দোস্ত আমাদের বেঁচে থাকার অধিকার নাই। আমাদের ক্ষমা করিস। আমরা বাংলা মায়ের অযোগ্য সন্তান। ফজর বললেন সবাই সব কিছু পারে না। তবে তোদের দেশের প্রতি ভালোবাসা আছে এইটাই যথেষ্ট। দেশকে কিছু দিতে পারিস নাই ঠিক আছে কিন্তু ক্ষতি তো আর করিস নাই। এইটাই বা কয়জন পারে।

ফজর নামের যে তরুণ ছেলেটির মুক্তিযুদ্ধের সময়কার কাহিনী বললাম তিনি আর কেউ নন আমার বাবা। তিনি ১৯৯৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন যখন আমি ক্লাস নাইনে পড়ি। গল্প খানার কিছু অংশ তার থেকে শুনা। বাকী অংশ শুনেছি গত বছর রোজার ঈদে গ্রামে গিয়েছিলাম ধামরাই এ আব্বুর সেই এক বড় ভাইয়ের কাছে।

আমার চলমান লেখা মুক্তিযুদ্ধভিত্তিক অসম্পূর্ণ উপন্যাস “মুক্তির সূর্য” একটি অংশ বিশেষ। এই ব্লগটি উতসর্গ করলাম তাদের জন্য যারা আমাকে বলেছিল শাহবাগে আমি যাইয়া কি করি / কি ফালাই !!?? তাদের কে যেতে বললে তারা বলেন এত আজাইরা সময় তাদের কাছে নাই। তাদের কে বলতে চাই মুক্তিযোদ্ধার সন্তান। ১৯৭১ সালে গিয়েছিলেন আমার বাবা তার বন্ধুদের ফেলেই আর আমি ২০১৩ সালে যাবো না কেন??? রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলায় করতে হবেই হবে। আর তোরা যারা নব্য রাজাকার তারা বাসায় বসে বসে কি ফালাস / কি ফালাইলেন সেইটা আমার প্রশ্ন। খারাপ লাগে আমার বাবার বন্ধুরা তো যুদ্ধে যাননি কিন্তু পরে তাদের ভুল ভেঙ্গেছে। কিন্তু আমার কিছু বন্ধু এবং বড় ভাইদের ভুল এখনো ভাংগে নি। আগামীতে ভাঙবে সেই আশায় থাকলাম।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×