জল পরী-৪
মেঘ নীল
তোমার মনে ছিলাম আমি, ছিলাম লুকিয়ে,
তাইতো আমায় দেখতে পেলে হৃদয় আলয়ে।
ঘুমের ঘোরে স্বপন চোখে দেখলে কতবার,
তবু আমায় চিনলে না তো যেটুকু চেনার।
কত সময় গড়ালো যে মনের পুকুর পাড়ে,
একা তুমি বসে ছিলে খুঁজতে আমারে।
আমি যে তোমার মনের মাঝে বুঝলে অবশেষে,
তাইতো তোমায় দেখতে এলাম প্রেমিকের বেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


