নগরী
মেঘ নীল
তোমায় ছেড়ে চলে যেতে হবে একদিন
হে- নগরী; তবু ভুলিব না কোনদিন
তোমার বিষাক্ত বাতাস আর ধূলিকণা।
মোর রক্তে মিশে গেছে কত নাম নাজানা
অণু কণা; কালোধোঁয়ার মিছিলে পড়ে,
ক্ষয়ে ক্ষয়ে যায়, হয়ে যায় নড়বড়ে
ফুসফুসের কলকব্জা। হৃদয়ের অলিন্দ
নিলয়ে ঘুরে দেখি বাতাসের মৃদুমন্দ
প্রবাহের মত প্রবাহিত হয় সীসা।
অক্সিজেন-হীন মস্তিক, হারায় দিশা।
তোমার আকাশে যায়না দেখা চাঁদ
গ্রামের মতন; চারিদিকে শুধু ফাদ
প্রতারনার। মানুষে-মানুষে অভাব
হৃদ্যতার; হিংসা দ্বেষ হয়েছে স্বভাব।
তোমার মাঝে অহরহ টাকার খেলা,
বসে রোজ রাত-বিরাতে রঙের মেলা।
নেশায় বুদ তরুণ-তরুণীর চোখ,
মিথ্যে স্বপ্নে বিভোর; খুজে পথ, বুক
ভাঙ্গা লাগাতে জোড়া, নেশার মাঝে।
পথগুলো শেষ হয়ে যায়, আবার খুজে
পথ; আবারও ব্যর্থ হয়; অবশেষে
হারিয়ে যায় অস্তিত্তের অতলে। নিমেশে
স্বপ্ন গুলো পূরন হয়, হারিয়ে যায় নগরে,
তবুও হাজারো মানুষ আসে রোজ তোমার তরে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


