somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

প্রত্যাশা নিয়ে কিছু একান্ত ভাবনা

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুখী হবার মূল মন্ত্রে ভিন্নতা থাকলেও আমি মনে করি কারো কাছে কোন কিছুর প্রত্যাশা না করা।যে যত বেশি প্রত্যাশাহীন থাকতে পারবে সে তত বেশি নিজের মত করে থাকতে পারবে।
আমি তোমার সার্বঙ্গিক কল্যাণ কামনা করছি কিন্তু এর জন্য আমাকে তোমার ভালোবাসতে হবে না, কিংবা এর জন্য প্রত্যাশা করব না যে তুমি আমাকে ভালোবাসো।

তুমি আমার স্ত্রী হলে আমি কখনো মনে করব না তোমার সবকিছু আমার (দৈহিক কিংবা মানসিক)।তুমি ভিন্ন মানুষ এবং আমিও ভিন্ন মানুষ। একটা আইন এবং
ধর্মীয় ভিত্তিতে একই ছাদের বসবাসের অনুমতি দিলেও
মনের ঘরে প্রবেশ করতে হলে নুন্যতম কিছু শর্ত পূরণ করে ঘরে ঢোকা উচিত।জবরদস্তি জমি দখল করা যায় কিন্তু হৃদয় দখল করা যায় না।হৃদয় দখলের জন্য উপযুক্ত হৃদয় থাকতে হয়।
ছোট্ট একটা গল্প যা -একটা মেয়েকে অনেক ছেলেই পাত্রী হিসেবে দেখতে আসে।মেয়েটা কালো ও খাটো হওয়ায় উচুঁ জুতা পরে সব পাত্রের সামনে আসে।তবুও সবাই না করে দেয়। অবশেষে একদিন এক পাত্র আসে যার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়।ছেলেটি বিয়ের বাজারের ব্যাগে মেয়েটার জন্য ফ্ল্যাট জুতা পাঠিয়ে দেয়।চিঠিতে লিখে দেয় "উচুঁ জুতা পরে আমার জন্য কষ্ট করতে হবে না।আমার জন্য তোমাকে আলাদা করে সাজতে হবে না।তোমার চোখ এমনিতেই খুব সুন্দর।আমার কাছে তুমি যেমন তেমনটি হয়েই এসো।"

আমি খাটো,আমি কালো, আমি কুৎসিত তার মানে এই নয় যে আমাকে কেউ ভালোবাসবে না কিংবা আমি কারো যোগ্য নই।সব অসুন্দর হতে পারে কিন্তু হৃদয় তো অসুন্দর না! একজন আকর্ষণীয় মেয়ের হৃদয় অহংকারে পূর্ণ থাকতে পারে কারণ সে কখনো জানে না হৃদয়ের চেয়ে দামি কিছু এ পৃথিবীতে নেই।তার কাছে তার চেহারা,তার ফিগারই সব।সে নিজেকে প্রদর্শন করতে ভালোবাসে।

একটা রিচ হার্ট আপনি সহজেই পেতে পারেন না। কিংবা বলতে পারেন না আপনি দামী হৃদয়ের অধিকারী।একটা দামী হৃদয়ের অধিকারী হতে হলে সাধনার প্রয়োজন। মা'য়ের গর্ভ হতে সবাই একটি শুভ্র হৃদয় নিয়ে পৃথিবীতে আসে।কেউ চাষ করে সেখানে ভালোবাসা কেউ চাষ করে অমানবিকতা।

একজন উচ্চ হৃদয়ের মানুষ সৌন্দর্যে মুগ্ধ হয় না, মুগ্ধ হয় ব্যক্তিত্বে।সে কখনো অন্যের সাথে কটু কথা বলতে পারে না ; যদিও কটু কথা কেউ তার সাথে বলে।
সে নিজেকে সাধারণের চেয়েও সাধারণ ভাবে।তার মাঝে লোভ নেই আছে সততার সৌন্দর্য। তার মাঝে প্রতারণার কোন চিত্র নেই,সে নিজেকে মেলে ধরে খোলা বইয়ের মত। সে হাসে সুখে, সে কষ্ট পেলেও হাসে তবুও অন্য কেউ কষ্ট পাক সেটা চায় না।সে কখনো অন্যের বিব্রতের কারণ হতে চায় না,সে সত্য ও সঠিক কথায় বলে দেয়,সে আফসোস করে না। সে মানুষের কষ্টের প্রতি দয়ার্দ্র হয়।সর্বোপরি সে সম্মান করে অন্যের ভালো না লাগাকে,অন্যের ভালো লাগাকে,অন্যের কথা মাথায় রেখে।কখনোই নিজের চাহিদা আগে নয়।

ভাবতে পারেন এমন মানুষ হয় না'কি! আপনি হোন নি তার মানে এই না অন্য কেউ এমন হতে পারে না। আছে এমন অনেক মানুষ আছে যারা বোঝে অন্যকে।যাদের কাছে আপনার চেহারার চেয়ে, আপনার অবস্থানের চেয়ে আপনার কথা, কাজ, ব্যবহার গুরুত্বপূর্ণ।

সুখী সুখী বলে যত অভিনয়ই করুন সবার অগোচরে এই আপনি দিনশেষে বড় করে নি:শ্বাস যে ফেলেন না তার কী গ্যারান্টি! নিজেকে অন্যের কাছে সুখী সুখী উপস্থাপন করাটা অনেক বড় প্রতারণা। আর নিজের সাথে নিজের প্রতারণায় যত খোঁড়া অজুহাত দাঁড় করান না কেন কোন লাভ নেই।নিজেকে বুঝুন,আপনার সাথীকেও বুঝুন।পারিপার্শ্বিক মানুষগুলোকেও বুঝুন।

প্রত্যাশাহীনভাবে মানুষকে ভালোবাসুন।কিছুর আশায় না, ভালোবাসতে হয়,উত্তম ব্যবহার করতে হয়,আপনি মানুষটা এমন তাই করুন।অভিনয় করে মানুষের কাছে ভালো হওয়া যায় কিন্তু আল্লাহ্‌র কাছে না।
কোন কিছু যদি সত্যি চান তবে সেই চাওয়া হোক আল্লাহ্‌র কাছে কারণ জুতার ফিতা'র মত নগন্য জিনিস তিনি তাঁর কাছে চাইতে বলেছেন।

©রুবাইদা গুলশান

ছবি আয়েশা শীলা
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×