somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতাবাদের প্রত্যাশা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবাদের প্রত্যাশা

1.নিরীক্ষা, পরীক্ষা ও যুক্তিবাদী পর্যালোচনার মাধ্যমে পার্থিব জ্ঞান অর্জন করা। মানবতাবাদীরা বিশ্বাস করে জ্ঞান অর্জনের জন্য ও সেই সাথে উপকারী প্রকৌশল উদ্ভাবনের জন্য বিজ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। আমরা যুক্তিবাদী বুদ্ধিমত্তার মাধ্যমে চিন্তাশীলতা, শিল্পকর্ম ও অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে মূল্য দেই।

2.মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ ও অনিয়ন্ত্রিত বিবর্তনের ফসল। মানবতাবাদীরা প্রকৃতিকে আত্মজাত গণ্য করে। আমরা আমাদের জীবনকেই সব ও যথেষ্ট মনে করি, এবং বাস্তবতাকে আমাদের প্রত্যাশা ও কল্পনা থেকে পৃথক করি। আমরা ভবিষ্যতের প্রতিযোগীতাকে গ্রহণ করি এবং ভীতিহীনভাবে আগামী ও অজানার দিকে ধাবিত হই।

3.নৈতিক মূল্যবোধের উৎপত্তি ঘটবে অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা ও স্বার্থ থেকে। মানবতাবাদীরা মানুষের কল্যানে বিশ্বাসী, যা মানুষের অবস্থা, স্বার্থ ও চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে এবং তার পরিধি হবে বিশ্ব-প্রকৃতি বা তারও বাহির পর্যন্ত। আমরা প্রত্যেক ব্যক্তিকে আভ্যন্তরীণ মূল্য ও মর্যাদা সম্পন্ন হিসেবে দেখি, যে দায়িত্ববোধের সাথে স্বাধীনতার সাথে জীবন চালনা করবে।

4.জীবনের অর্থপূর্ণতা নিহিত আছে মানবীয় আদর্শ চর্চায় অংশগ্রহণের মাধ্যমে। আমরা আমাদের সর্বাধিক উন্নয়ন কামনা করি এবং জীবনকে গভীর উদ্দেশ্যবোধে প্রাণবন্ত করে তুলি, জীবনের অস্তিত্ব, তার সমস্যা ও নির্মমতা এবং এমনকি মৃত্যুর অপরিহার্যতা ও চূড়ান্ততার আনন্দ ও সৌন্দর্যের মাঝেই আমরা চমৎকারিত্ব ও বিস্ময় খুঁজে পাই। মানবতাবাদীরা মানবীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে ধারন করে এবং মানবতাবাদী জীবন দর্শন অসময়ে সুখানুভব ও প্রাচুর্য্যের সময়ে উদ্দীপনা যোগায়।

5.মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব এবং মানুষের সাথে সম্পর্কের মাঝে অর্থ খুঁজে পায়। মানবতাবাদীরা প্রত্যাশা করে পারস্পারিক চাওয়া-পাওয়া; এবং প্রচেষ্টা চালায় তা নির্মমতা ও তার প্রতিফল বিহীনভাবে অর্জন করার – যেখানে বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করা হবে সহযোগীতার মাধ্যমে ও সহিংসতার আশ্রয় না নিয়ে। ব্যক্তি-স্বাধীনতাকে পারস্পারিক নির্ভরশীলতার সাথে সংযুক্তি আমাদের জীবনকে সমৃদ্ধতর করে, আমাদের একে অপরের জীবনকে সমৃদ্ধকরণে প্রেরণা যোগায়, এবং শান্তি, ন্যায় ও সকলের জন্য সমান সুযোগের আশাবাদ উৎসাহিত করে।

6.সমাজের স্বার্থে কাজ করা ব্যক্তিগত সুখ-সমৃদ্ধি বর্ধিত করে। প্রগতিশীল সংস্কৃতি কেবলই টিকে থাকার লড়াইয়ের নির্মমতা থেকে মুক্ত হতে এবং দুঃখ-দুর্দশা লাঘব করতে, সমাজের উন্নতি ও বিশ্ব মানবতার উন্নয়নে সচেষ্ট হয়েছে। আমরা মানুষের অবস্থা ও সামর্থ্যের বৈষম্য কমাতে চায়; প্রাকৃতিক সম্পদের ও মানবীয় প্রচেষ্টার ফসলের ন্যায্য বণ্টন চাই, যাতে সবচেয়ে বেশী সংখ্যক মানুষ সুখী জীবন যাপন করতে পারে।

মানবতাবাদীরা সকলের মঙ্গলের কথা চিন্তা করে, বৈচিত্রে বিশ্বাসী এবং ভিন্ন কিন্তু মানবীয় মতামতকে শ্রদ্ধা করে। আমরা উন্মুক্ত ও ধর্মনিরপেক্ষ সমাজে সকলের সমান মানবাধিকার ও গণ-স্বাধীনতা চর্চা বলবত করতে কাজ করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণকে নাগরিক দায়িত্ব মনে করি, এবং প্রকৃতির সত্তা, বৈচিত্র ও সৌন্দর্য্যকে নিরাপদ ও দীর্ঘমেয়াদীভাবে প্রতিরক্ষা করাকে পার্থিব দায়িত্ব মনে করি।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×