somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ বইমেলার ১৫তম দিন গেলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ বইমেলার ১৫তম দিন গেলো।
এখন খুব দ্রুতই মেলা শেষ হয়ে যাবে, এই কয়েকটা দিন ঝট করেই শেষ হয়ে যায়।
মেলার শেষ দিকে একটা ব্যাপার হয়, প্রকৃত পাঠক, বইয়ের মানুষ যারা তারা সবাই মেলায় আসা শুরু করেন।
তাদের সাথে দেখা হয়, আড্ডা হয়- এটা গভীর আনন্দের।

মেলায় এখনো নানা অব্যবস্থাপনা যা হতাশার। সার্বিক সকল দিক দেখে মনে হচ্ছে বাংলা একাডেমি সবদিক সামাল দিতে পারেনি। মেলায় আগত অনেকেই অখুশি, প্রকাশকদের একটা অংশ হতাশ, লিটলম্যাগ চত্বরের বিশৃঙ্খলাতা নিয়ে একাধিক গণমাধ্যমে নিউজ হলো, ভাইরাল লেখক বিতর্ক, টয়লেট সমস্যা, অপরিষ্কার নামাজের জায়গা- অসন্তুষ্টি সবখানেই।
স্টল বিন্যাস নিয়ে গতবছর বাংলা একাডেমি প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছিল, এই বছর তা লেজেগোবরে হয়ে গেছে।
খাবারের দোকান ধীরে ধীরে পুরো মাঠ দখল করে নিয়েছে।
বাংলা একডেমির দিক দিয়ে উদ্যানে প্রবেশের পর যেসব প্রকাশনীকে স্টল দেয়া হয়েছে তা অর্থহীন। এখানের স্টলগুলো জনমানবহীন। পাঠক ক্রেতা দর্শনার্থীদের কেউ এখানে যাচ্ছে না। ৩৭টি প্যাভিলিয়ন আর অনেক লাইট জ্বালানো এতো বড় উদ্যান রেখে কে আর এখানে দাঁড়াবে?
এইরকম নানা অব্যবস্থাপনা নিয়েই চলছে মেলা।

তবু প্রাণের মেলায় আমরা যাই, বইয়ের সাথে থাকি।
প্রবাসী লেখক, প্রকাশক, পাঠক দের পাশাপাশি দেশের নানা জেলা থেকে বইপ্রেমী মানুষ মেলায় আসেন।
নতুন বই, নতুন লেখা নিয়ে কথা হয়।
বই নিয়ে আড্ডায় মাতি, দিনশেষে প্রাপ্তি এতোটুকুই।


#বইমেলা২০২৪















সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×