somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন চায় মগের মুল্লুক প্রতিষ্ঠা করতে!

০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়টা ২০০৮ থেকে ২০০৯ এর দিকের। বিশ্ব বিদ্যালয়ে ক্লাস করি, ঘুরি ফিরি, টুকটাক ইনকাম করি; আর মগ জমাই!



ভার্সিটিতে আমার একটা ওপেন সিক্রেট বিজনেস ছিলো। এসাইনমেন্ট লেখা, ফরম্যাট করা এবং প্রিন্ট করার বিজনেস। বিনিময়ে খরচের টাকা + মগ!

মেসে যারা একদিন হলেও থেকেছেন, তারা জানেন যে মেসে নিজের পারসোনাল জিনিষ সামলায় রাখা কষ্টের; সেখানে আমার ছিলো প্রায় ৩০০ মগ! নানান ডিজাইনের, নানার ধরনের, নানান বর্ণের মগ। এগুলির কোনটাই আমি ব্যবহার করতাম না। একই ডিজাইন ও কালারের দুইটা মগ রাখতাম না। একই ডিজাইন কিন্তু ভিন্ন কালার হলে সেট বানাতাম।

কোন পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে শুরু করি নাই; ছোট বেলায় আব্বা একটা মিলিটারী মগ ছিলো, হলদেটে কালারের। ইয়া বড়। ওটায় যেটুকু পানি ধরতো, তা আমার একার পক্ষে পান করা সম্ভব ছিলো না। মগের তলায় একটা গোল কালো দাগ ছিলো। এই টাইপের মগ গুলায় কেন যেন এমন একটা কালো দাগ থাকে।

সেখান থেকে মগের প্রতি আগ্রহ। বিশ্ব বিদ্যালয়ে ভর্তির পর পাতা মেয়ের (আমার দেওয়া নাম) সাথে পরিচয় হওয়ার পর এবং খুব ঘনিষ্ঠতা হবার পর তাকে দেবার জন্য একটা মগ কিনেছিলাম। সারা রাত অনেক জল্পনা কল্পনার পর সঠিক প্লানিং করে সকালে ঘুম থেকে উঠে মনে হলো, বাহ বেশ সুন্দরতো মগটা; রেখে দেই। সেই শুরু।

প্রতি সেমিষ্টারেই প্রায় ৩০-৩৫টা করে নতুন মগ আসতো। এর থেকে ডুপ্লি বাছাই করে মেস মেটদের দিয়ে দিতাম। কারও কারও গার্লফ্রেন্ডের হাতে থাকতো আমার দেওয়া মগ! আমার মগ, অন্যের গার্লফ্রেন্ডের হাতের উষ্মতায়; আহ, ভাবতেই মনটা ভালো হয়ে যায়! এভাবে আরও প্রায় ২০০ মগ বিভিন্ন জনকে দিয়ে দিয়েছ।

একটা সময় পরে এসে আমার অন্য সকল শখের মত এটাও উবে গেলো। গিফট করা শুরু করলাম। জীবনে দ্বিতীয়বারের মত নামের সামনে 'মগা' শব্দটা লেগে গেলো। কারও কোন অনুষ্ঠান হলে আমি ২/৪/৫টা মগ প্যাকেট করে নিয়ে হাজির হতাম। কেউ কেউ মজা করে বলতো, লেট মি গেস তুই আমাকে কি দিচ্ছিস; মগ; রাইট?

বন্ধু-বান্ধবের কটাক্ষ, আত্মীয় স্বজনের বাঁকা চোখ, গার্লফ্রেন্ডের কান্না......... কোন কিছুই আমাকে দমাতে পারে নি; মাত্র ৪/৫ মাসের মধ্যে সব মগ গিফট করা হয়ে গেলো। শেষে এমন অবস্থা, আমার নিজের চাফি খাওয়ার জন্য কোন মগ নাই।

দীর্ঘ ৮/১০ বছর পার হয়ে যাবার পর, ২০১৭তে আবার মগের প্রেমে পড়লাম, সৌদী আরবে এসে। প্লেইন ডিজাইন, কালারটা ধূসর। দাম, বাংলাদেশী টাকায় ১০০ টাকার একটু বেশী। নিয়ে নিলাম।

ঐ ধরনের দোকানে প্রায়সই যাওয়া লাগে; দাড়িয়ে মগ দেখি। মগের মুল্লুক প্রতিষ্ঠা করতে মন চায়। কিন্তু বাস্তবতা আর সায় দেয় না। তাই আমি বর্তমানে আমার ১২টা মগ নিয়েই সুখে আছি!
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৬:২৪
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

×