somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা একটা লুপের মধ্যে পড়ে গেছি!

১০ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি বেড়েছে ডিজেলের দাম; বেড়েছে বাসের ভাড়া। সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ার কথা ছিলো না; কিন্তু বেড়েছে। ২৭% বাড়ার কথা, ক্ষেত্রবিশেষে ১০০%ও বেড়ে গেছে!



সরকার বলছে চেকিং চলবে। আমি নিজে আগেও এমন চেকিং দেখেছি। সত্যি বলতেই সরকার কড়াকড়ি চেকিং করে। কিন্তু কিছুই থামে না। কিভাবে?

সেবার বাসের ভাড়া বাড়লো, সরকার নির্ধারণ করে দিলো এক্স টাকা, কিন্তু দেখা গেলো এক্সটাকার সাথে আরও ৫টাকা বাড়ায় রাখা হইতেছে। মিরপুর থেকে জরুরী কাজে মতিঝিল যাচ্ছি। বিমান যাদুঘরের একটু আগে চেকপোষ্ট।

গাড়িতে পুলিশ উঠে জিজ্ঞাসা সবাইকে করলো যে বাস ভাড়া বাড়ানোর বাইরে কিছু বাড়তি নিচ্ছে কি না। সবাই এক স্বরে হ্যাঁ বলে উঠলো। এরপর এক এক দিক থেকে এক একজন যা মনে আসে আসে তাই বলতে লাগলো। কেউ কেউ সরকারের বেশ প্রসংশাও করলো। সবার একটাই আশা, এবার কিছু একটা হবে; অন্যবারের মত হবে না।

কিন্তু সব উৎসবে ভাটা পড়লো যখন ৩০মিনিটেও বাস আর ছাড়ে না! সবার হিসাব যে বাসের নামে ফাইন করে ছেড়ে দিলেই হলো। কিন্তু বাসের কন্ট্রাক্টর একে ফোন দেয়, ওকে ফোন দেয়। যাত্রিদের গালি দেয় আরও কত কি। বাস অবশেষে ফাইন দিলো ঠিকই, কিন্তু আর একটু এগিয়েই সবার ভাড়া সবার হাতে ধরিয়ে দিয়ে বাস ঘুরিয়ে মিরপুর ফেরৎ যাওয়া শুরু করলো।

মানুষ প্রথমে প্রতিবাদ, পরে তো ড্রাইভার হেল্পারকে মারতে যায় আরকি। এক বাস দেখলাম ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মিরপুরের দিকে; আর আমাদের বাস থেকে ড্রাইভার আর হেল্পার চম্পট! কন্ট্রাকটর একলা দাড়ায় বলে, চাইলে আমারে মারতে পারেন, অথবা টাকা নিয়া অন্য বাসে যাইতে পারেন।

দুইদিন পরের ঘটনা, একই কম্পানির বাসে একই জায়গায় চেকিং। ভাড়া এবার বাড়তির চেয়ে ৫ নয়, বরং ৭টাকা নিয়েছে। বাসে পুলিশ উঠে জিজ্ঞাসা করলো, ভাড়া বেশী নিছে? সবাই নিরস বদনে বললো, না। পুলিশ গাড়ি ছেড়ে দিলো!‍

আমরা কেমন যেন একটা লুপের মধ্যে পড়ে গেছি। প্রতিবারই অযৌক্তিক কারণে ভাড়া বাড়ে, অযৌক্তিক ভাবে ভাড়া বাড়ে, অযৌক্তিকতার সাথে আরও বাড়তি বাড়ে, চেকিং চলে..... এক সময় সবাই বেশি দিয়েও নিরস বদনে বলে, ভাড়া ঠিকই নিছে!

এর থেকে কি কোন পরিত্রাণ নাই?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

×