somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সাঁতার, সাইকেল, মটর সাইকেল ও গাড়ি চালানো শেখা! - পর্ব সাইকেল

১৪ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ৬ এ পড়ি; কিন্তু সাইকেল চালাতে পারি না! এটা বন্ধু সমাজে একটা লজ্জারই বিষয়। বড় ভাই হাল ধরলেন; তার চায়না ফনিক্স সাইকেলে আমাকে সাইকেল চালানো ট্রেনিং দেওয়া শুরু করলেন।



বড় ভাই যতই বলে প্যাডেলের দিকে তাকাবি না; সামনে তাঁকা, আমি ততই যেন প্যাডেলের দিকে তাকিয়ে চালানোর চেষ্টা করি।

মাইন্ডসেট একটা বড় বিষয়। বড় সাইকেল দিয়ে চালানো শেখায় আমার বড় বাঁধা হয়ে দাড়ালো মাইন্ড সেট। ধারণা, পড়তে লাগলেতো ঠেকাতে পারবো না।

সবার কাছ থেকে শুনেছি সাইকেল চালানো শিখতে গেলে নাকি পড়ে হাত-পা কাঁটা লাগবে; যতদ্রুত প্রথম রক্তপাত, ততদ্রুত সাইকেল চালানো শেখা যাবে!

এই থিউরি দিয়ে আমি নিজে কয়েকজনকে সাহসী করে সাইকেল চালানো শিখিয়েছি ঠিকই; কিন্তু আমার নিজের কখনও রক্তপাত হয় নাই। :)

বড় সাইকেল থেকে পড়ে না গেলেও, ভয় কাটানোর জন্য সাইকেল গ্যারেজ থেকে ছোট সাইকেল ভাড়া করা হলো, ঘন্টা ১০টাকা। যখন ২টাকার ঝাল মুড়িতে খুব সুন্দর করে পেট ভরে টিফিন করা যায়, সেখানে এক ঘন্টা ১০টাকা দিয়ে সাইকেল ভাড়া করা রিতিমতো বিলাসিতা।

কিন্তু ঐ বয়সেই যখন টুকটাক ইনকাম করি; তখন শেখার উদ্দেশ্যে ১০টাকা খরচ কোন বিষয় না। তবে টার্গেট, এক ঘন্টার মধ্যেই শিখতে হবে; বেশী সময় নেওয়া যাবে না।

প্রথমে এলাকার এক ছোট ভাই (বিশ্বজিত কর্মকার) আর শেষে এসে বড় ভাইয়ের সহায়তায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই সাইকেল চালানো রপ্ত করে ফেললাম, আলহামদুলিল্লাহ! ভাগ্য ভালো সাঁতার শেখার মত এমন নাকানি-চুবানি খেতে হয় নি। বাকি ৩০ মিনিট সাইকেল চালিয়ে মোটামুটি একটা কনফিডেন্স এসে গেলো। আবার আগামীকাল ভাড়া করবো এমন ইচ্ছা নিয়ে সাইকেল ফেরৎ দিতে গেলাম।

বড় ভাই তার সাইকেল নিয়ে সাথে চললেন, কারণ সাইকেল জমা দিয়ে আমাকে বাড়ি ফিরিয়ে আনা লাগবে। আসার পথে ভাইয়া বললো, তুই চালা, আমি পিছনে বসে আছি। যেহেতু নিজের প্রতি একটা কনফিডেন্স এসে গেছে যে "আমি এখন সাইকেল চালাতে পারি", তাই খুব একটা দ্বিধা না করে চড়ে বসলাম; বড় ভাই তো আছেনই পিছে!

এরপর এক কি দুই বার ছোট সাইকেল ভাড়া করেছি; কিন্তু সেটা মজার জন্য। কারণ সাইকেল বড় কিংবা ছোটতে এখন আর ডর লাগে না। ফাঁকে একবার সারকাসের বিশাল চাকা ওয়ালা সাইকেলও চালিয়ে ফেললাম; যদিও অভিজ্ঞতা সুখকর নয়।

শুনেছি সাইকেল চালানোর অভ্যাস থাকলে নাকি মটর সাইকেল চালানো সহজ হয়। আসলেই কি তাই? ইন শা আল্লাহ সেটা আগামী পোষ্টে যাচাই করে দেখবো!

আমার সাঁতার, সাইকেল, মটর সাইকেল ও গাড়ি চালানো শেখা! - পর্ব সাঁতার শেখা
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

×