somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমারও একটি মতামত আছে; আমারও কিছু বলার আছে!

১৯ শে মে, ২০২২ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মতামত প্রকাশের স্বাধীনতা বাকস্বাধীনতার একটি অংশ। বিশ্বের প্রতিটি দেশ (এমনকি সৌদী আরবও) প্রচারের চেষ্টা করে যে তাদের সরকার বাকস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।



একটা সময় ছিলো (যখন এই ফেসবুকটুক ছিলো না আরকি) যখন মানুষের মতামত প্রকাশের সবচাইতে বড় জায়গা ছিলো অফিস আর চায়ের দোকান। তখন আমরা বেশ শান্তিতেই ছিলাম। মানুষ চায়ের দোকানে ভিড় করতো, নিজের মন মত মতামত দিতো, ঘরে আসতো সব শেষ!

কিন্তু ফেসবুক-ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়ে (সাথে সাথে ব্লগ হয়েও) এখন মতামতের ছড়াছড়ি। সবার মতামতের অধীকার আছে; এবং সবাই গড়পড়তায় মতামত দিয়েই যাচ্ছে।

আমি বিজ্ঞান বিষয়ে বেশ আগ্রহী, তবে এ বিষয়ে লেখালেখি করি না খুব একটা। বিজ্ঞান বিষয়ে লেখার জন্য বড় বড় মহারথীরা আছেন দুনিয়ায়। তাদের থেকে জ্ঞান নেওয়াই শ্রেয় মনে করি।

তো বিজ্ঞান বিষয়ক একটা লেখা পড়ছিলাম; সেখানে মঙ্গল গ্রহের একটা ছবি প্রকাশ করে একজন খুব দাবী করেছে যে নাসা খুব করে হাইড করছে যে মঙ্গলে তারা প্রাণের অস্তিত্ব পেয়েছে। ঐ ছবিটিতে নাকি পাহাড় কেটে দরজা বানানো হয়েছে এমন একটা কিছুর দেখা মিলেছে। অনেকেই দেখলাম তার সাথে একমত।

আমি নাদান একটা প্রশ্ন করে বসলাম যে কেন আপনাদের মনে হলো যে নাসা এমন ভাবে হাইড করার চেষ্টা করছে; মঙ্গলের অধিবাসীরা নাসাকে ঘুষ দিয়েছে? নাকি মঙ্গলের অধিবাসীদের থেকে তারা ট্যাক্স নিয়ে সেই টাকা মেরে দেওয়ার ধান্ধা করছে?

এইতো শুরু হলো আমাকে কটাক্ষ! কোথায় সে ছবির দরজা, সবাই দরজা ছেড়ে দরাজ গলায় আমাকে আক্রমণ করছে। একজনতো বলেই বসলো আমি নাকি নাসার পেইড মন্তব্যকারী!

ঠিক এই ধরণর কথা আমি অন্য জায়গাতেও শুনেছি; ধর্ম বিষয়ে। একদল বলছে ইহুদি-নাসারাদের টাকায় চলে, অন্যদল বলছে সৌদীদের পেট্রো-ডলারে চলে! ফাঁকতলে আমি নাদান না পাই সৌদী থেকে টাকা, না পাই নাসা থেকে টাকা!

যাই হোক। দেশের বাজারের অবস্থা বেশ টালমাটাল। আজ এটার দাম বাড়ে তো কাল ওটার দাম বাড়ে। ডলারের রেট বেড়ে যাচ্ছে হু হু করে।

এ মাসে দেশে টাকা পাঠাবো কোন হিসাবে সেটাই চিন্তা করছি। আমি আব্বা-আম্মার চলার জন্য কিছু টাকা পাঠাই প্রতি মাসে। টাকার এমাউন্ট মোটামুটি ফিক্সড। ডলারের রেটের সাথে আমার পাঠানো এমাউন্টের সামান্য তারতম্য হয়। কিন্তু এবার অবস্থা ভিন্ন। যদি আমি দেশের টাকার হিসাবে পাঠাই; আব্বা-আম্মার হয়ত চলতে টাকায় প্রেসার পড়বে। আবার আমার এভারেজ হিসাবে যদি পাঠাই, তাহলে তাদের বেশ অনেক টাকা বাড়তি থাকবে (এটাই করবো ইন শা আল্লাহ)।

এই যে দাম বাড়ছে, তা নিয়েও আমাদের সকলের কোন না কোন মন্তব্য আছে। কিন্তু ৯৯.৯৯৯৯৯%ই কোন কাজের না। আমরা বলছি; বলতে বলতে কি হচ্ছে? কিছুই হচ্ছে না।

আমরা অনেক ক্ষেত্রে বলেই খালাস, তার ফল দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। সবাই মিলে খুব করে বলে দিতে পারলেই যেন সই; বলায় লাভ হয়েছে কি লস হয়েছে নাকি কিচ্ছুই হয়নি সেটায় কারও কোন খেয়াল নাই।

পদ্মা সেতু নিয়ে নানান জনের নানান কথা শুনেছি; এদের কজনার সেতু ক্যামনে বানায় এ নিয়ে ০.০০০০১% ধারণা আছে বলে মনে করেন আপনি?


Photo by Allec Gomes on Unsplash
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২২ দুপুর ২:৪০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×