somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংঘাতিকেরা কখনও বেকার হয় না!

২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই পোষ্টের টাইটেল "সাংবাদিকেরা কখনও বেকার হয় না!" পড়েছেন, তাহলে টাইটেলটি আবার পড়ুন। আর যদি আপনি ঠিক "সাংঘাতিকেরা কখনও বেকার হয় না!" পড়ে থাকেন, তাহলে নতুন করে পড়ুন "সাংবাদিকেরা কখনও বেকার হয় না!"



সাংবাদিক ভাই-বোনেদের বহুকাল থেকেই বাংলাদেশে সাংঘাতিক বলা হয়। সেই সুরেই বললাম আরকি; মজা করে। কেউ সিরিয়াসলি নিয়েন না!

সালটা ২০১৩, মাস সেপ্টেম্বর। বেশ তোড়জোড় চলছে অক্টোবরের শুরুতে সিলেটে একটা লম্বা ফটোগ্রাফি ট্যুর দিবো। আমি যাচ্ছি আরও কয়েকজন ফটোগ্রাফারের সাথে। আমার এ সাংবাদিক বন্ধুকেও নিয়ে যাওয়ার চেষ্টায় আছি, কিন্তু সে কোন ভাবেই মানছে না। তাকে মানাতে তার অফিসে হাজির হলাম। ঘটনাচক্রে পড়ে ইন্টারভিউ দিয়ে ফেললাম জবের জন্য, এবং জব পেয়ে গেলাম! সে ঘটনা অন্য একদিন বলবো।

সাংবাদিকতার চাকরীর জয়েনিং লেটার হাতে নিয়ে বন্ধুকে ছাড়াই গেলাম সিলেট। সেখান থেে এসে সাংবাদিক হিসাবে জয়েন করবার পর সাংবাদিকদের বিভিন্ন বিষয় জেনেছি, বুঝেছি, শিখেছি। আমার জীবনের অন্যতম মজার ৫টা মাস ছিলো সেখানে! এরপর চাকরী ছেড়ে দিয়ে নিজের কাজে আবার মন দিয়েছি।

যাই হোক, মধ্যেখানে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকেরা বেশ গরম হয়েছিলেন। এক একটা স্প‌্যান না পিলার বসে, এক একটা বিশাল নিউজ হয়। আমি অবশ্য এতে এক্সাইটেড ছিলাম। কারণ পদ্মা সেতু হবার ফলে যে সব মানুষ সুবিধায় পাবে, আমি তাদের মধ্যে একজন। পদ্মা সেতু হওয়াতে আমাকে আর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লম্বা লাইনে পড়ে থাকতে হবে না। এবার শীতের মধ্যে ১৪ ঘন্টা আটকে ছিলাম!

তো সেতুর স্প‌্যান বসানো যখন শেষের দিকে, তখন কেউ এজন ফেসবুকে মন্তব্য করেছিলো যে সব স্প‌্যান বসানো হয়ে গেলে সাংবাদিকেরা নাকি বেকার হয়ে যাবে। কিন্তু দেখা গেলো স্প‌্যান বসানো শেষে যখন ঐ স্প‌্যান বসানোর ম্যাশিন ফেরত নিয়ে যাওয়া হচ্ছে তখন সেটা নিয়েও একটা সংবাদ হলো। এটা দেখে কেউ একজন টিপ্পনী কেটে বলেছিলো, সাংবাদিকেরা কখনও বেকার হয় না!

ফুটবল ও ক্রিকেট খেলতে ভালোবাসি। কিন্তু টিভিতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেখতে ভালোবাসি না। আর এগুলি নিয়ে যে সব কথাকাটাকাটি হয়, তার মধ্যেতো কখনোই যাই না। তাই বড় কোন ক্রিকেট বা ফুটবল খেলার সময় অস্বস্তিতে থাকতে হয়। বলাই বাহুল্য যে কাতার বিশ্বকাপের সময়ও তেমনই অস্বস্তিতে থাকতে হয়েছে।

সেদিন ফাইনাল হয়ে গেলো, ভাবলাম এবার বোধ হয় একটু থামবে। দেখি না, থামাথামির কোন নাম নেই। এ ওকে নিয়ে গান করেছে, ও তাকে টিপ্পনী কেটেছে, ও গোল করার সময় বাহির থেকে লোক মাঠে ঢুকে পড়েছে, ১৯৮৬ সালে কে হাত দিয়ে গোল করেছে, কত সালে কে কাকে মাথা দিয়ে গুতা দিয়ে ফেলে দিয়েছে.... ইত্যাদি ইত্যাদি নিউজের ঘাপানে এখনও নিউজ সাইটে ঢোকাই দায়।

সব দেখেশুনে বুঝলাম, "সাংঘাতিকেরা কখনও বেকার হয় না!"




Photo by Roman Kraft on Unsplash
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

ছায়ার মোনাজাত

লিখেছেন কাবিল, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১



ফজরের আগের সেই নীরব সময়টা—যখন আকাশ আর জমিনের মাঝে এক অদৃশ্য দরজা খুলে যায়।
আমি ওযু করে নামাজের জন্য দাঁড়ালাম। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীটা কারো গভীর চিন্তার মধ্যে ডুবে... ...বাকিটুকু পড়ুন

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

×