somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বুকসেলফ! - পর্ব ০১ - রিচ ড্যাড পুওর ড্যাড!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিচ ড্যাড পুওর ড্যাড! বাংলা করলে কি দাড়াবে, ধনী বাপ গরিব বাপ! বইটা অনেকদিন থেকেই পড়ার লিষ্টে ছিলো। পড়ি পড়ি করে পড়া হচ্ছিলো না। কিন্ডেলে গতমাসে হঠাৎ ছাড় দেখে কিনে ফেললাম, আর গতমাসে অফিসের কাজে দুইবার বাইরে যাওয়াতে এয়ারপোর্ট আর বিমানে বসেই বই পড়া শেষ!


বইটি গত ২০ বছরের বেশী সময় ধরে "পারসোনাল ফাইনান্স" এর ক্যাটাগরির বইয়ের মধ্যে সবার উপরে আছে। বইটিতে লেখক দেখিয়েছেন তার অর্থনৈতিক জ্ঞানের হিসাবে দুইজন "বাপ" আছেন। তার নিজের পিতা হচ্ছে গরিব বাপ, আর তার বন্ধুর পিতা হচ্ছে ধনী বাপ।

বইটা পড়ে আমার নিজের পারসোনাল ফাইনান্স সম্পর্কে কিছু ধারণা পরিবর্তন হয়েছে, আর কিছু ধারণা পাকাপোক্ত হয়েছে। ওভারঅল বইটা বেশ ভালোই লেগেছে বইটি পড়ে।

কিছু কি লেসন উল্ল্যেখ করিঃ
১। গরিব টাকার জন্য কাজ করে, ধনীদের টাকা তাদের জন্য কাজ করে
২। স্কুলের লেখাপড়া দরকার, সাথে পারসোনাল ফাইনান্সের জ্ঞান দরকার।
৩। আপনাকে assets এবং liabilities এর পার্থক্য বুঝতে হবে, নতুবা বিপদে পড়বেন।
৪। গরিবের ইনকাম বাড়লে সে আরও বেশী টাকার সমস্যায় পড়ে; ধনীর ইনকাম বাড়লে সেটা আরও ইনকাম বাড়ায়!
৫। একই জিনিষে অসফলতা কাউকে সফলতার দিকে নেয়, আবর সেই অসফলতাই কাউকে আরও অসফলতার দিকে নেয়।
৬। আপনার ইনকাম থেকে সবার প্রথমে আপনার নিজের জন্য কিছু রাখুন।
৭। নিজের ইমোশন দিয়ে কন্ট্রোলড হবেন না। বুদ্ধি খাটান।
৮। কাজ করুন দক্ষতা অর্জন ও উন্নয়নের জন্য, টাকার জন্য না।
৯। রিস্ক ম্যানেজমেন্ট শিখুন
১০। নিজের চরকায় তেল দিন
১১। কোন কিছু করতে একটি সঠিক কারণ খুজুন (Start with Why বইটা আমার কাছে এই টপিকের জন্য প্রিয়)

নিচের ছবিতে এই বইয়ে থাকা কিছু মাইন্ডসেট এর ধারণা দেওয়া হয়েছে। আমার কাছে শেষ দুইটা পয়েন্ট জবরদস্ত লেগেছে।



এছাড়া লেখক গরিব ও ধনীর কথার কিছু পার্থক্য দেখিয়েছেন। টপিক একই, কিন্তু কে কিভাবে বিষয় গুলি দেখছে সেটা তুলে ধরেছেন।



আমি সবাইকে রিকোয়েষ্ট করবো বইটি পড়ার জন্য। অন্তত পক্ষে বইয়ের কিছু ইনসাইটস অনলাইনে বিনা মূল্যেই পাওয়া যায় সেগুলি পড়তে পারেন।

বিরক্তিকর বিষয়ঃ
কিছু কিছু জায়গায় হুদাই লেখক ঘটনাকে বড় করেছেন। ভারতীয় উপন্যাস লেখকরা যেমন বইয়ের সাইজ বড় করবার জন্য হুদাই কিছু কথাবার্তা ঢুকায়, তেমন ঢুকিছেন। তাছাড়া কথায় কথায় রিচ ড্যাড, পুওর ড্যাড এত বেশী ঢুকিয়েছে যে এটা কম করলে মনে হয় আরও এক ঘন্টা আগে বই শেষ করতে পারতাম!



আপনার প্রাক্তনের স্বামী/স্ত্রী যদি আপনার অধিনস্ত হয়ে কাজ করে, কেমন হবে?

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৩১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×