somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঋণাত্মক শূণ্য
দূরে থাকুন; ভালো থাকুন।

অদ্ভুত লটারীর ভাগ্য!

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সম্ভবত ২০১২ এর কথা, ২০১৩ও হতে পারে। ফটোগ্রাফার বন্ধু জাহিদ আমাকে সহ আরও কয়েকজন ফটোগ্রাফারকে প্রায় জোর করে তাদের অফিস থেকে আয়োজন করা ঢাকা টু চাঁদপুর লঞ্চ পিকনিকে নিয়ে গেলেন।



সেখানে সবার হাতে একটা করে টোকেনের স্লিপ দেওয়া হলো। সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা এবং র‍্যাফেল ড্র। সারাদিন বেশ মজা হলো। দিন শেষে যখন ঢাকায় ফিরছি, তখন চলছে র‍্যাফেল ড্র। আমরা ফটোগ্রাফারেরা পিছনের দিকে দাড়িয়ে আড্ডা দিচ্ছি। প্রায় ১,০০০ জনের মধ্যে ১০০টির মত পুরুস্কার বিতরণ হবে।

যখন শেষ দশে চলে আসলো, তখন আমাদের সৈয়দ ফটোগ্রাফার আমাদের বললো, এবার সামনে চলেন, আমার লটারী বাধবে! শুনে বেশ অবাক হয়েছিলাম। এবং সবাইকে অবাক করে দিয়ে তিনি তৃতীয় পুরুস্কার হিসাবে একটা রাইসকুকার নিয়ে আসলেন

আমি কখনও কোন র‍্যাফেল ড্রতে কোন পুরুস্কার পাইনি। টাকা দিয়ে কেনা লটারী হারাম, একারণে কখনও কিনি না। কিন্তু বিভিন্ন পিকনিক কিংবা আয়োজনে কিছুই পাইনি।

আমার কাছে না পাওয়াটাই এখন স্বাভাবিক ঘটনা। কিন্তু আজকে সকালে যা ঘটেছে, তাতে আমি নতুন করে অবাক হয়েছি।

সকালে ঈদের নামাজের শেষে বাসার কাছে ইসলামিক সেন্টারে প্রবাসীদের জন্য নানান আয়োজন ছিলো, সেখানে গেলাম ছেলে-মেয়েকে সাথে নিয়ে। সবাইকে একটা করে টোকেন দেওয়া হলো। পুরুস্কার আছে!

আমাদের সিরিয়াল যথাক্রমে ২৬ (ছেলে), ৪২ (আমি), ৬৪ (মেয়ে)। লটারীর ড্র চলছে....

একসময় এসে ঘোষণা আসলো ৪১। এর কিছু সময় পর ১৪২। এর কিছু সময় পর ৪৩!

আরও সময় যেতে যেতে ২৪, ২৫, ২৭, ২৮, ৩৯, ৪০, ৪৪ এবং সর্ব শেষে ৬৩ এবং ৬৫!

আমি খালি অবাক দৃষ্টিতে আমার নম্বরের দিকে তাকিয়ে থাকলাম। অনুষ্ঠান শেষে বাচ্চা-কাচ্চাদের বেশ কিছু উপহার দেওয়া হলো।

পুরা দিন কেটে গেছে, আমার অবাক হওয়া এখনও থামেনি! ক্যামনে কি হইলো? এর আগে এমন হয়েছে যে কাছাকাছি নম্বর এসেছে। কিংবা কাছাকাছিই যায় নি। কিন্তু এবারের নম্বর গুলি দেখে আমি টাস্কিত!

কানের কাছ থেকে গুলি যাওয়া খুব সম্ভবত একেই বলে!

Photo by nousnou iwasaki on Unsplash
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×